Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Landslide at Ayodhya hills

রাতভর বৃষ্টিতে অযোধ্যা পাহাড়ে ধস নেমে বন্ধ রাস্তা, বিপাকে পর্যটকরা

সম্ভবত এই প্রথমবার অযোধ্যা পাহাড়ে ধস নামল বলেই দাবি পরিবেশপ্রেমীদের একাংশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৩, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৩, ১৭:৩২

options
link
রাতভর বৃষ্টিতে অযোধ্যা পাহাড়ে ধস নেমে বন্ধ রাস্তা, বিপাকে পর্যটকরা zoom

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রাতভর বৃষ্টি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ধস। অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি নামার পথে টুরগা ঝর্ণার সামনে পাহাড় ধসে বন্ধ রাস্তা। তার ফলে ব্যাহত যানচলাচল। বর্ষার মরশুমে বিপাকে পর্যটকরা।

Ayodhya

Advertisement

শনিবার রাতভর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় লাগোয়া এলাকায় বৃষ্টি হয়। তার ফলে অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি নামার পথে টুরগা ঝর্ণার সামনে পাহাড় ধসে যায়। তার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। যানচলাচল ব্যাহত হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Ayodhya

[আরও পড়ুন: শৃঙ্খলা নিয়ে পদক্ষেপ করলেই ঘেরাও করেছে! স্বপ্নদীপের মৃত্যুতে বিস্ফোরক ডিন অফ স্টুডেন্টস]

বর্ষার মরশুমে পুরুলিয়া বহু পর্যটকের গন্তব্য। টুরগা ঝর্ণাও দেখতে যান অনেকেই। ওই ঝর্ণা দেখে ফেরার পথে ভোগান্তির শিকার হন পর্যটকরা। বাঘমুন্ডি নামতে বেশ বেগ পেতে হয় তাঁদের।

Purulia

পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নামেন প্রশাসনিক আধিকারিকরা। মাত্র কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্বাভাবিক হয় যানচলাচল। বাঘমুন্ডির বিডিও দেবরাজ ঘোষ বলেন, “আমরা দ্রুত পদক্ষেপ করায় বেশ কিছুক্ষণ আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।” তৎপরতার জন্য স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা। সম্ভবত এই প্রথমবার অযোধ্যা পাহাড়ে ধস নামল বলেই দাবি পরিবেশপ্রেমীদের একাংশের।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘যাদবপুর কি ভিনগ্রহে যে নিয়ম মানবে না?’, ছাত্রমৃত্যুতে ক্ষুব্ধ শিশু সুরক্ষা কমিশন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.