সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: রাতভর বৃষ্টির জের৷ পাহাড়ে জাতীয় সড়কে আবারও নামল ধস৷ শিলিগুড়ির সঙ্গে বিচ্ছিন্ন সিকিম ও কালিম্পংয়ের সড়ক যোগাযোগ৷ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ৷
[সোনা পাচারকাণ্ডে সিআইডির জালে পুলিশকর্তা ও সেনা আধিকারিক]
দিনকয়েক ধরেই একটানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে৷ শুক্রবার রাতেও বৃষ্টির হাত থেকে রেহাই পাননি স্থানীয় বাসিন্দারা৷ ক্রমাগত বৃষ্টির জেরে শনিবার কাকভোর থেকেই পাহাড়ের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামতে শুরু করে৷ ধসের কবলে দশ নম্বর জাতীয় সড়ক৷ পাহাড়ের শ্বেতিঝোরা-সহ একাধিক রাস্তা ও সিকিমের মাংগাং-চুংট্যাং, চুংট্যাং-লাচেন পর্যস্ত রাস্তায় ধস নেমেছে৷ এই ধসের জেরে আপাতত সড়কপথে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সেবকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ সকাল থেকে জাতীয় সড়ক দিয়ে একটি গাড়িও যাতায়াত করছে না৷ রাস্তায় একের পর এক গাড়ির লম্বা লাইন৷ একে বৃষ্টি ও তার উপর যানজটে ভোগান্তির শিকার পর্যটকরা৷ বাধ্য হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাঁদের৷ অনেকেই আবার রাস্তার কাছাকাছি হোটেলেই থেকে যাচ্ছেন৷
[কর্মক্ষেত্রে ‘মানসিক নির্যাতন’, আত্মঘাতী রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সার্ভিস ম্যানেজার]
ধস নামার জেরে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা৷ রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর৷ সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তায় চলছে ভাঙা গাছ ও পাথর সরানোর কাজ৷ পাথর কেটে যান চলাচলের জন্য অন্য রাস্তাও তৈরি করার চেষ্টা চলছে৷ পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উত্তম প্রধান বলেন, ‘‘আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি৷ যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় সড়ক দিয়ে যানচলাচল শুরু করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে৷’’
[অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী]
এদিকে, একটানা বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে৷ ফুঁসছে মহানন্দা, তিস্তা, তোর্সা-সহ অন্যান্য নদীগুলিও৷ বালি তুলতে গিয়ে এদিন শিলিগুড়ির নৌকাঘাটে মহানন্দায় ডুবে যায় একটি লরি৷ আগামী কয়েকদিন উত্তরের আবহাওয়ার বিশেষ উন্নতি হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তর৷ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত বলেই জানিয়েছেন আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?
-
বিদেশি লিগে খেলতে অবসরের হিড়িক! এবার কড়া নিয়ম আনার পথে বিসিসিআই
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!