Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Anubrata Mandal

‘ষড়যন্ত্রের শিকার অনুব্রত’, ছায়াসঙ্গীর পর দাবি কেষ্টর আইনজীবীরও

কেষ্ট মণ্ডলের ছায়াসঙ্গী দাবি করেছিলেন, AI অডিও বানিয়ে ফাঁসানো হয়েছে অনুব্রতকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৫, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৫, ১৩:০৯

options
link
‘ষড়যন্ত্রের শিকার অনুব্রত’, ছায়াসঙ্গীর পর দাবি কেষ্টর আইনজীবীরও zoom
ফাইল ছবি

নন্দন দত্ত, সিউড়ি: AI তত্ত্বের পর এবার ষড়যন্ত্রের দাবি! অনুব্রত মণ্ডলের ফোনকল বিতর্কে এমনই অভিযোগ করলেন তাঁর আইনজীবী। এর আগে কেষ্ট মণ্ডলের ছায়াসঙ্গী দাবি করেছিলেন, AI অডিও বানিয়ে ফাঁসানো হয়েছে অনুব্রতকে। এবার আইনজীবীও প্রায় একই দাবি করলেন। বললেন, “ভবিষ্যতে ষড়যন্ত্র ফাঁস হবেই।”

বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে ‘বীরভূমের বাঘে’র বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২টি জামিন অযোগ্য-সহ মোট চারটি ধারায় দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে মামলা হয়। রবিবার সকাল ১১টায় শান্তিনিকেতন থানায় অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর বদলে সেই সময় থানা চত্বরে কেষ্ট মণ্ডলের ‘ছায়াসঙ্গী’ দেবব্রত সরকার হাজির হন। পরে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে আসেন তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য। সেখানে পুলিশকে লিখিতভাবে জানান, অনুব্রত অসুস্থ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আইনজীবী জানান, “অনুব্রত অসুস্থ। বাকিটা তদন্তকারী আধিকারিককে জানিয়েছে। ওঁকে সবরকমভাবে সাহায্য করেছি আগেও। ভবিষ্যতেও করব।” এরপরই তাঁর বিস্ফোরক দাবি, “ষড়যন্ত্র করে অনুব্রতকে ফাঁসানো হয়েছে। ভবিষ্যতে এই চক্রান্ত ফাঁস হবেই।” কিন্তু কে বা কারা চক্রান্ত করেছে, সে নিয়ে একটি শব্দও খরচ করেননি  বিপদতারণ ভট্টাচার্য। যদিও একই প্রশ্নের জবাবে অনুব্রতর ছায়াসঙ্গী দাবি করেছিলেন, “এতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের অন্য কেউও যুক্ত থাকতে পারে।” সবমিলিয়ে কেষ্ট মণ্ডলের অডিও ক্লিপ ঘিরে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.