শ্রীকান্ত পাত্র, ঘাটাল: বিয়ের কথা লুকিয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেম। প্রতারণার অভিযোগে হাইস্কুল শিক্ষককে বেঁধে মারধর। আট লক্ষ টাকা জরিমানা। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার শ্রীরামপুর। ওই ব্যক্তি এসএসকেএম হাসপাতালে ভরতি।
প্রহৃত ওই হাইস্কুল শিক্ষক কেশপুর থানার নেড়াদেউলের বাসিন্দা। দিনকয়েক আগে থেকে চন্দ্রকোণার শ্রীরামপুরের কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। শুক্রবার কলেজছাত্রীর সঙ্গে শ্রীরামপুরে দেখা করেন শিক্ষক। এলাকায় ঘনিষ্ঠ অবস্থায় দেখাও যায় তাঁদের। অভিযোগ, স্থানীয়রা ঘিরে ধরে দু’জনকে। গাছে বাঁধাও হয় শিক্ষককে। মারধর করা হয় বলেও অভিযোগ। মারধরের ভিডিও ভাইরাল করা হয়।
[আরও পড়ুন: ‘কোথায় আছিস বাবু…?’, রক্তাক্ত অবস্থায় ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ ছেলেকে খুঁজছেন মা]
কলেজছাত্রীর পরিবারের লোকজনও বাধা দেননি তাঁদের। কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, বিয়ের কথা লুকিয়ে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন ওই শিক্ষক। সুতরাং প্রতারণা করেছেন বলে অভিযোগ। ওই শিক্ষকের থেকে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে শিক্ষকের দাদা ঘটনাস্থলে পৌঁছয়। টাকা দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষককে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন তিনি। ওই ব্যক্তি বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভরতি। তবে ওই শিক্ষকের পরিবারের তরফে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি।
[আরও পড়ুন: ঝাঁকুনির চোটে ছিটকে পড়ছিলেন যাত্রী, প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে হিরো কোচ অ্যাটেনডেন্ট]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!