বিক্রম রায়, কোচবিহার: ঘণ্টাকয়েকের চেষ্টায় বাঘবন্দি। ঘুমপাড়ানি গুলি করে খাঁচাবন্দি করা হল কোচবিহারের লোকালয়ে চলে আসা চিতাবাঘটিকে (Leopard)। বৃহস্পতিবার সকালে লোকালয়ে চলে আসে সে। তা নিয়ে ছড়ায় তীব্র আতঙ্ক। এরপর বনদপ্তরের তৎপরতায় চিতাবাঘটি খাঁচাবন্দি হয়।
ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার সকালে কোচবিহারের (Cooch Behar) ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় চলে আসে ওই চিতাবাঘটি। মোটের উপর ওই এলাকাটি যথেষ্ট ঘনবসতিপূর্ণ। এলাকায় ঘুরতে থাকে চিতাবাঘটি। রাস্তায় কিছুটা ঘোরাফেরার পর হঠাৎ করে এলাকার এক বাসিন্দার বাড়ির শৌচাগারে ঢুকে পড়ে চিতাবাঘটি।
[আরও পড়ুন: করোনাতঙ্ক কাটিয়ে লক্ষ্মীবারই খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ]
লোকালয়ে চিতাবাঘটিকে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, সাতসকালে তিনি দেখেন চিতাবাঘটি একটি বাড়ির পিছনে বসে রয়েছে। পরে ওই এলাকায় ঘুরতে থাকে চিতাবাঘটি। গলি দিয়ে ঢুকে সোজা একজনের বাড়িতে ঢুকে যায় সে। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পাওয়ামাত্রই এক মুহূর্ত সময়ও নষ্ট না করে এলাকায় পৌঁছন বনকর্মীরা। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় চিতাবাঘটিকে ধরার তোড়জোড়। তড়িঘড়ি পুলিশ প্রায় গোটা এলাকা ফাঁকা করে দেয়। কলবাগান এলাকায় ১৪৪ ধারা জারি হয়। জাল দিয়ে ওই বাড়িটিকে ঘিরে ফেলা হয়।
আতঙ্কিত হয়ে পড়ে চিতাবাঘটিও। এরপর বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করে। খাঁচাবন্দি করা হয় তাকে। কীভাবে চিতাবাঘটি ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় লোকালয়ে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বনকর্মীরা বিষয়টি খতিয়ে দেখছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: বাংলার মানচিত্রে নেই উত্তরবঙ্গ! ভাইরাল ভিডিও দেখে পুলিশের দ্বারস্থ তৃণমূল সাংসদ]
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য