Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Train Services Disrupted

ওভারহেড তারে নেই বিদ্যুৎ, দাঁড়িয়ে একের পর এক ট্রেন, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত পরিষেবা

হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এমন সমস্যা।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৯:০০

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৯:০০

options
link
ওভারহেড তারে নেই বিদ্যুৎ, দাঁড়িয়ে একের পর এক ট্রেন, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত পরিষেবা zoom
চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা।
Advertisement

রবিবার সকালে হাওড়া-বর্ধমান মেন লাইনে দেড় ঘণ্টার জন্য ট্রেন চলাচল বিঘ্নিত (Train Services Disrupted) হওয়ায় চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। জানা গিয়েছে, হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই কারণে আপ ও ডাউন লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়। এর ফলে দীর্ঘক্ষণ ট্রেনেই আটকে পড়েন যাত্রীরা। এদিকে সময়মতো ট্রেন না পেয়ে প্ল্যাটফর্মেও বাড়তে থাকে ভিড়। যদিও দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয় রেল। দেড় ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার সকলে হঠাৎ ‘পাওয়ার অফ’ হয়ে যায় হাওড়া-বর্ধমান মেন লাইনে। এর ফলে বেশ কিছুক্ষণ আপ ও ডাউন – দুই লাইনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হল তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কয়েকটি এক্সপ্রেস ট্রেন বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। স্টেশনে এসে ট্রেন না পেয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। দেড় ঘণ্টা পরে রেলের তৎপরতায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিতাই দে নামে এক যাত্রী জানিয়েছেন, আপ-ডাউন দুই দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধা হচ্ছে। ছুটির দিন না হলে মানুষ চরম সমস্যায় পড়তেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়ায় যাত্রীরা টোটো, অটো বা বাসে করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। তাতে সড়কপথেও ভিড় বাড়ে, যানজটের সমস্যা তৈরি হয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.