মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: কারও হাতে লাঠি। কারও বা বাঁশ। সোমবার সকাল থেকেই ‘রণংদেহী’ হাওড়ার জগৎবল্লভপুরের শংকরহাটির মহিলারা। এলাকার বেশ কয়েকটি চোলাই মদের ঠেকে ব্যাপক ভাঙচুর করেন তাঁরা। আগুনও লাগিয়ে দিলেন স্থানীয় মহিলারা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
মহিলাদের দাবি, দিনের পর দিন ধরে হাওড়ার জগৎবল্লভপুরের শংকরহাটি এলাকায় চোলাই মদের ঠেক চলছে। এলাকার বেশিরভাগ পুরুষ সন্ধে হতে না হতেই ভিড় জমান। তার ফলে যা আয় করেন, তাই মোটের উপর ব্যয় হয়ে যায় তাঁদের। মদ্যপান করে ফেরার পর কেউ কেউ আবার স্ত্রীদের মারধর করেন বলেও অভিযোগ। সংসার খরচ এবং সন্তানদের পড়াশোনার খরচ দিতেও চান না অনেকেই। মহিলাদের দাবি, বার বার চোলাই মদের ঠেক বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তবে তা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি।
[আরও পড়ুন: স্কুলের জলের ট্যাঙ্কে মদের বোতল! আরামবাগে হুলুস্থুল]
কার্যত বাধ্য হয়ে সোমবার সকাল থেকে নিজেরাই আন্দোলনে নামেন তাঁরা। লাঠি, বাঁশ হাতে বাড়ি থেকে বেরন মহিলারা। এলাকায় থাকা ৬-৭টি চোলাই মদের ঠেকে ব্যাপক ভাঙচুর চালায়। মদের ঠেকের ভিতরে ঢুকে মদ ফেলে দেন মহিলারা। যাঁরা বেআইনি মদের ঠেক চালান বলে অভিযোগ তাঁদের তিন-চারটি বাড়িতেও চলে ভাঙচুর। আগুনও লাগিয়ে দেওয়া হয়। খবর পৌঁছয় জগৎবল্লভপুর থানায়। খবর পাওয়ামাত্র তড়িঘড়ি বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। রণংদেহী মহিলাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বেআইনি চোলাই মদের ঠেক বন্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ‘মা বাঁচাও, এরা মেরে ফেলবে’, পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ বিজেপি নেতার ছেলের আর্তি]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি