দেব গোস্বামী, বীরভূম: নেই নিষেধাজ্ঞা। দোলের সকালে সোনাঝুরিতে রং খেলতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। উৎসবের আমেজে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।
রবিবার বনদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে পরিবেশ, জঙ্গলের ক্ষতি, বন্যপ্রাণীদের কথা ভেবে সোনাঝুরি হাট চত্বর ও জঙ্গলের ভিতরে রং খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই মর্মে ব্যানারও দেখা যায় সোনাঝুরিতে। যা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। বিরোধী দল বিজেপিও নিশানা করে রাজ্যকে। এসবের মাঝেই প্রশাসনের তরফে নতুন করে জানানো হয়, বোলপুর, শান্তিনিকেতনের সব জায়গায় রং খেলা যাবে। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায় বলেছেন, “শান্তিনিকেতন-বোলপুরের যে কোনও জায়গায় মানুষ দোল খেলতে পারেন।”
রাণা মুখোপাধ্যায় আরও জানান, প্রায় ৫০০ জন পুলিশ দোল উৎসবের জন্য বোলপুর, শান্তিনিকেতন মোতায়েন থাকবে। সাধারণের যে-কোনও সমস্যার পাশে থাকবে তাঁরা। আমজনতাকে সতর্ক থাকার কথাও বলেন তিনি। পরিবেশের ক্ষতি না করে রঙের উৎসবে মেতে ওঠার পরামর্শ দেন। উল্লেখ্য, বৃহস্পতিবারই বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দাবি করেছিলেন, সোনাঝুরিতে রং খেলার উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সবুজের যাতে কোনও ক্ষতি না হয় সে জন্য সতর্ক করা হয়েছিল।
সর্বশেষ খবর
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত