কল্যাণ চন্দ, বহরমপুর: একের পর এক ছিনতাই। ছিনতাইকারীদের রুখতে চলল গুলি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুরের কেবলরামপুরের ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য। দুষ্কৃতীরা চারজন পথযাত্রী-সহ খুচরো ব্যবসায়ীদের টাকাপয়সা ছিনতাই করে বলে অভিযোগ। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছয়। দুষ্কৃতীরা ৮ রাউন্ড গুলি ছোড়ে বলেও অভিযোগ। গ্রামবাসীদের তাড়ায় তিনটি মোটর বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা।
শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত একই জায়গায় পরপর চারজনের কাছে পিস্তল দেখিয়ে নগদ টাকা, মোবাইল ছিনতাই হয়ে যায় বলে অভিযোগ। রবিবার ভোরবেলায় গ্রামের লোকজন জড়ো হয়ে যান। তাড়া করলে দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায় বলেই অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশকে বলা সত্ত্বেও ভোর পর্যন্ত ছিনতাই হয়েছে। আগে কোনওদিন ওই ঘটনা ঘটেনি বলেই অভিযোগ। দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
[আরও পড়ুন: বিদায় নাড্ডার! বিজেপির নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে কারা?]
উল্লেখ্য, রবিবার সকালে রাজ্যে পরপর দুটি শুটআউটের ঘটনা ঘটে। রানিগঞ্জের একটি বিখ্যাত স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতজন দুষ্কৃতী ছিল, সকলেই গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে। তাদের হাতে ছিল একটি ব্যাগ। পালটা গুলি চালায় পুলিশও। তাতে দুষ্কৃতী দলের একজন জখম হয়েছেন বলেই খবর। তার কিছুক্ষণ পরই আসানসোলে দম্পতিকে নামিয়ে গাড়ি ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানিগঞ্জের ডাকাতদলই সম্ভবত আসানসোলের শুটআউটে যুক্ত। তারা ডাকাতি করে গা ঢাকা দিয়ে আসানসোলের গ্রামীণ এলাকায় পৌঁছে যায়। গাড়ি ছিনতাই করে ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: খাস কলকাতায় কেরামতি দস্যু দলের! ফিল্মি কায়দায় ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন বিহারের ব্যবসায়ী]
সর্বশেষ খবর
-
মার্কিন মুলুকে কঠোর আইন! মাঝপথে প্র্যাকটিস বন্ধ করে হোটেলে ফিরলেন রোনাল্ডোরা
-
বাংলায় বন্দেমাতরম মিউজিয়াম, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ইসলামাবাদ হয়ে উঠছে! দেশ ‘বাঁচাতে’ আজান বন্ধের পথে ডেনমার্ক
-
সপ্তাহান্তে দুর্যোগের লাল সতর্কতা উত্তরবঙ্গে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি
-
কিছুতেই মিলছে না মুখ! লেকটাউনের পর জন্মভূমি আর্জেন্টিনাতেও মেসি-মূর্তি নিয়ে মশকরা