সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টে রায়ে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। লোকসভা ভোটের(Lok Sabha 2024) মুখে আদালতের নির্দেশ নিয়ে শোরগোল। বারবারই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও একই ইস্যুতে সরব তিনি। দেবের সমর্থনে পিংলায় প্রচারে গিয়ে বিরোধীদের ‘মানুষখেকো বাঘে’র সঙ্গে তুলনা করেন মমতা। ‘চাকরিখেকো মানুষ’ বলে বিজেপি, সিপিএম কটাক্ষ করেছেন তিনি।
শুক্রবার মমতা বলেন, “মানুষখেকো বাঘ দেখেছেন? গ্রামগঞ্জের মানুষের কাছে এটা প্রচলিত কথা। আমি বলব, চাকরিখেকো মানুষ দেখেছেন? বিজেপি, সিপিএম সেটাই। ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল!” তিনি আরও বলেন, “আপনারা চাকরি খেলেন, তার পর বলছেন যে বেতন পেয়েছেন, তা ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে। যিনি এই রায় দিয়েছেন, তাঁর আমি নাম করছি না। কিন্তু তাঁর যদি সারাজীবনের সব কিছু চলে যায় আর বলা হয় সব টাকা ফেরত দাও। তা হলে পারবেন? যখন ইচ্ছে হল সকলের চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক?”
[আরও পড়ুন: ১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার চূর্ণী গঙ্গোপাধ্যায়, সোশাল মিডিয়ায় নীরবতা ভাঙলেন অভিনেত্রী]
মমতার আরও তোপ, “মানুষ যখন কোথাও বিচার পান না, তখন আদালতই ভরসা। সেই আদালতে এখন বিজেপি খুন করলেও বেল আর তৃণমূল কিছু না করলেও জেল। তবু বলব, বিচারব্যবস্থায় এখনও কিছু ভালো মানুষ রয়েছেন। তাঁদের বলব, বিজেপির কথা শুনে রায় দেবেন না।” বিরোধীদের হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, ‘‘যারা ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল, তাদের ছেড়ে দেব? কারও চাকরি এভাবে খাওয়া যায় না। যদি কোনও ভুল থাকে বলবেন সংশোধন করে নেবে। সে তো শ্রমটা দিয়েছে। শ্রমের টাকাটা আপনি নেবেন কী করে? শুধু শ্রমদান নয়, ২৬ হাজার শিক্ষক যদি চলে যায় স্কুলগুলিকে পড়াবে কে?’’ এর আগেও অবশ্য একাধিকবার হাই কোর্টের রায় নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে পালটা হাই কোর্টের দ্বারস্থও হন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
[আরও পড়ুন: বাতিল বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন, হাই কোর্টে যাচ্ছেন প্রাক্তন IPS]
সর্বশেষ খবর
-
নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে
-
‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ
-
‘ফেসবুকটাকে আমি নর্দমা ভাবি, কাউকে ছোট করে…’, ‘দিদি নং ওয়ান’ স্বস্তিকার নিশানায় কে?
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর