অর্ণব দাস, বারাকপুর: ফের ফিরল বাম জমানার সাদা থানের রাজনীতি। সপ্তম দফার আগে বিজেপি কর্মীর বাড়ির সামনে মিলল সাদা থান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়দহ পুরসভার ৬ নম্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, খড়দহের বাসিন্দা পিন্টু পাল। খড়দহের বিজেপির মণ্ডল সভাপতি তিনি। শুক্রবার সকালে তাঁর বাড়ির সামনে একটি একটি সাদা থানা ও কালো প্লাস্টিকে মোড়া অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে সাদা থান ও কালো প্লাস্টিকটি উদ্ধার করে। ভোটের(Lok Sabha Election 2024) আগের দিন এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।
[আরও পড়ুন: ‘দেশ যেন এগিয়ে থাকে’, ভোট উৎসবের অন্তিমলগ্নে বিশেষ বার্তা তৃণমূল ‘সুপারস্টার’ দেবের]
বিজেপির দাবি, গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল। এলাকাবাসীকে ভয় দেখাতে একাজ করেছে শাসকদল। যদিও শাসকদল এই অভিযোগ মানতে একেবারেই নারাজ। তাদের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। ভোটের আগে এই ঘটনা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। প্রসঙ্গত, খড়দহ দমদম লোকসভা আসনের অন্তর্গত। আগামিকাল অর্থাৎ সপ্তম দফায় ওই এলাকায় ভোট।
[আরও পড়ুন: কাশ্মীরের থানায় সেনা-পুলিশ সংঘর্ষ! আহত ৫ পুলিশকর্মী, ১৬ জওয়ানের বিরুদ্ধে FIR]
সর্বশেষ খবর
-
পাকিস্তান বলেই সম্ভব! পেনাল্টি কর্নারের সরঞ্জাম ড্রেসিংরুমে রেখেই মাঠে হকি দল, তারপর?
-
ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা?
-
নীল ছবির দুনিয়ায় ‘বিপ্লব’, এপস্টেইনের দ্বারস্থ অ্যানথ্রপিক কর্তার স্ত্রী! যৌন অপরাধীর সঙ্গে নৈশভোজ
-
‘১৫ বছরের দুর্নীতির অভিশাপ…’, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী ঋতব্রতর, কী বললেন অভিষেক?
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান