টিটুন মল্লিক, বাঁকুড়া: শালতোড়, ইদপুরের পর এবার বেলিয়াতোড়। ভোটের মুখে ফের বিস্ফোরক উদ্ধার বাঁকুড়ায়। রাতের নাকা তল্লাশির সময় বেলিয়াতোড়ের জোড়া হোটেল এলাকায় একটি বিস্ফোরক বোঝাই লরি আটক করে পুলিশ। লরি থেকে ডিটোনেটর, জিলেটিন স্টিক-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে লরির চালককে।
[ নির্বাচনের আগে বাঁকুড়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার ১]
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। বাঁকুড়ার দুটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ১২ মে। জেলাজুড়ে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, তেমনি শুরু হয়েছে ধরপাকড়ও। রাতে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। জানা গিয়েছে, শনিবার রাতে বেলিয়াতোড়ের জোড়া হোটেল এলাকায় নাকা তল্লাশির সময়ে একটি লরিকে আটক করেন পুলিশকর্মীরা। পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, চালকের কাছে লরির কোনও বৈধ কাগজ ছিল না। যখন তল্লাশি চালাচ্ছিলেন পুলিশকর্মীরা, তখনই লরি থেকে ৬৬ প্যাকেট ডিটোনেটর, ২৫০প্যাকেট পাওয়ার জেল জিলেটিন স্টিক ও ২২৯ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয়েছে লরির চালককে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লরির চালক জানিয়েছে, খাদানের ব্যবহারের জন্য তেলেঙ্গানা থেকে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বীরভূমে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে বাঁকুড়া খাতড়া মহকুমার ইদপুরের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ ও সিআইডি। বৃহস্পতিবার সকালে বিস্ফোরক পাওয়া যায় বাঁকুড়ার শালতোড়ের এক গুদামে।
[ ভস্মীভূত দক্ষিণেশ্বরের ঝুপড়ি, ছাইয়ের ভিতর শেষ সম্বলের খোঁজ আশ্রয়হীনদের]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন