Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari

ধুলিয়ান খুনে সিআইডি, মৃত সুজিত মণ্ডলের স্ত্রীকে চাকরি, শাস্তি একগুচ্ছ পুলিশ আধিকারিককে

মুখ্যমন্ত্রীর কথায়, আলাদা হলেও এই ঘটনা হরগোবিন্দ দাসের কথা মনে করিয়ে দিচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৬:২২

options
link
ধুলিয়ান খুনে সিআইডি, মৃত সুজিত মণ্ডলের স্ত্রীকে চাকরি, শাস্তি একগুচ্ছ পুলিশ আধিকারিককে zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
Advertisement

ধুলিয়ানে সুজিত মণ্ডল খুনে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একগুচ্ছ শীর্ষ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আলাদা হলেও এই ঘটনা হরগোবিন্দ দাসের কথা মনে করিয়ে দিচ্ছে। তিনজনকে গ্রেপ্তার করা হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। আর সেই কারণেই ঘটনার তদন্ত সিআইডি করবে বলে ঘোষণা শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, রাজি থাকলে মৃতের স্ত্রীকে হোম গার্ডের চাকরি এবং ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। 

শুভেন্দু বলেন, ”ধুলিয়ানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সেখানে সুজিত মণ্ডল নামে এক ব্যক্তি মিসিং হয়ে যান ২৮ আগস্ট। এরপর খন্ড খন্ড অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। অনেকটাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মতো। পশু কাঁটার অস্ত্র দিয়ে এই কাজ করা হয়।”

গত ২৮ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সুজিত মণ্ডল। ঘটনার প্রায় সাতদিন পর ফরাক্কার বল্লালপুর ফিডার ক্যানেল ঘাট থেকে সুজিত মণ্ডলের খন্ড-বিখন্ড দেহাংশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, মৃত সুজিত মণ্ডল বিজেপির সমর্থক ছিলেন। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফরাক্কা-সামশেরগঞ্জ জুড়ে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে পরিবার। অভিযোগ, ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ জানানোর পরেও এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ”ধুলিয়ানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সেখানে সুজিত মণ্ডল নামে এক ব্যক্তি মিসিং হয়ে যান ২৮ আগস্ট। এরপর খন্ড খন্ড অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। অনেকটাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মতো। পশু কাঁটার অস্ত্র দিয়ে এই কাজ করা হয়।” ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ধৃতদের নাম সামিরুল শেখ, তাজফেরা বিবি এবং জনি শেখ। এরাই মূল অভিযুক্ত। ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ”এই ঘটনা খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। লোকাল পুলিশ সাহায্য করেনি। তদন্তভার সিআইডিকে তুলে দেওয়া হচ্ছে।” পাশাপাশি একগুচ্ছ পুলিশের শীর্ষ আধিকারিকের শাস্তির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবের তদন্তের রিপোর্টের ভিত্তিতে বেশ কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। এএসআই সুমন্ত কুমার দাস (ইনচার্জ ধুলিয়ান পুলিশ ফাঁড়ি), এসআই সফিউল আলম (সামশেরগঞ্জ পুলিশ স্টেশন) সাসপেন্ডেড। সামশেরগঞ্জের আইসি সুব্রত ঘোষকে লাইনে ক্লোজ করা হচ্ছে। আজকেই নতুন আইসির নাম ঘোষণা করা হবে।” একইসঙ্গে এসডিপিও ফরাক্কা শেখ সামসুদ্দিনকে শাস্তিমূলক ট্রান্সফার করা হয়েছে। এসপি জঙ্গিপুর সুরিন্দর সিংকেও সতর্ক করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.