সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর পক্ষকাল পেরিয়েছে৷ পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়৷ এ অবস্থায় এই প্রথমবার মন কি বাত-এর আসরে হাজির হয়েছিলেন মোদি৷ আর তাকেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, ‘মন কি বাত’ এখন ‘মোদি কি বাত’ হয়ে গিয়েছে৷ সরকারি ব্যবস্থার অপব্যবহার করছেন মোদি৷
এদিনের অনুষ্ঠানে নোট বাতিলের সিদ্ধান্ত সফল করে তোলার কৃতিত্ব সাধারণ মানুষকেই দেন মোদি৷ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের প্রতিক্রিয়া শুনিয়ে তা প্রমাণও করেন৷ ক্যাশলেশ ইকোনমিতে দেশকে সাবালক করে তুলতেও ডাক দেন৷ আর এ নিয়েই মোদিকে কটাক্ষ করলেন মমতা৷ জানালেন, “মানুষের ভোগান্তির সমাধান না খুঁজে, উনি নিজের প্রচার সারছেন৷ রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করছেন৷” এদিন টুইট করে মমতা জানান, প্রযুক্তির ব্যবহারের বিরোধী নন তিনি৷ কিন্তু প্রযুক্তির সুবিধা যাতে সব মানুষের কাছে পৌঁছয় আগে তো তা নিশ্চিত করতে হবে৷ নোট বাতিলের ফলে দেশের বহু মহিলাই জমানো টাকা নিয়ে বিপাকে পড়েছেন৷ সেদিকে ইঙ্গিত করে মমতা জানান, দেশের মেয়েরা আসলে ‘মাদার অফ ইন্ডিয়া’৷ তাঁর দাবি, দেশের মেয়েরাই মোদিকে যোগ্য জবাব দেবে৷
(‘৭০ বছরের অসুখ সারছে, চিকিৎসা তো সহজ হবে না’)
দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের একবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ দেশের উন্নতিও এতে অবরুদ্ধ হবে এমন আশঙ্কাও করছেন মুখ্যমন্ত্রী৷ আর তাই মানুষের ভোগান্তি যাতে মেটে সেই জন্য ধরনায় যোগ দিয়েছেন দিল্লিতে৷ দ্বারস্থ হয়েছেন রাষ্ট্রপতিরও৷ তবু দুর্ভোগ যখন চলছেই তখন মানুষকে সব কষ্ট সহ্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাকেই কটাক্ষ মমতার৷
Maan Ki Baat has now become Modi Ki Baat. Misusing government machinery 1/7
— Mamata Banerjee (@MamataOfficial) November 27, 2016
Instead of finding solutions to the suffering & pain of millions of people he is doing personal vendetta personal publicity and business 2/7
— Mamata Banerjee (@MamataOfficial) November 27, 2016
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের