সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাপস রায়ের পর মদন মিত্র (Madan Mitra)। এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার জল্পনা উসকে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। ২০২৬ সালের পর ভোটে দাঁড়াবেন কিনা, তা ভেবে দেখতে হবে বলেই জানান তিনি।
কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে আর দাঁড়ানো উচিত কিনা। অন্য কারও দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।” এরপর একেবারে নিজস্ব ভঙ্গিমায় মদন বলেন, “নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গিয়েছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।”
[আরও পড়ুন: ফেসবুক লাইভ করে আমেরিকায় হত্যালীলা কৃষ্ণাঙ্গ যুবকের, গুলিবৃষ্টি শহরের বিভিন্ন প্রান্তে]
উল্লেখ্য, দিনকয়েক আগে প্রায় একই ভঙ্গিমায় রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিধায়ক তাপস রায়। রাজনীতিতে একটি নির্দিষ্ট সময়ের পর থাকা উচিত নয় বলে দাবিও করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজনীতিতে একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকা উচিত নয়। আমি গাওস্করের ভক্ত। আমাদেরও নির্দিষ্ট বয়সের পর অবসর নেওয়া উচিত। আমি আগেও বলেছি, আমি দলকে সঠিক সময়ে জানিয়ে দেব অবসরের কথা।” সেই সময় সুকৌশলে দলের সতীর্থকে সমর্থনও করেছিলেন মদন।
এবার মদন মিত্রের (Madan Mitra) কথায় দল ছাড়ার ইঙ্গিত যে আরও স্পষ্ট সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দিনকয়েক আগে ফেসবুক লাইভে স্পষ্ট জানিয়েছেন কোনও ইস্যুতে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না তিনি। আর তারপরই অবসরের জল্পনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তবে কি কথা বলার সুযোগ না পাওয়ায় অবসরের সিদ্ধান্ত নেওয়ার ভাবনা মদন মিত্রের। যদিও এ বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
[আরও পড়ুন: ‘সাজা না দিলে আমজনতা বিশ্বাস করবে কীভাবে?’, সিবিআইয়ের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন দিলীপের]
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের