Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Uttarpara

উত্তরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী, নবদ্বীপে নিখোঁজ ২ কলেজ পড়ুয়া!

সাঁতার না জানার পরেও বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামাই কাল হল! গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা ঘাটে। মৃতের নাম অঙ্কুশ দত্ত। ঘটনা জানার পরেই কান্নার রোল উঠেছে পরিবারে।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৬:৫৮

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৬:৫৮

options
link
উত্তরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী, নবদ্বীপে নিখোঁজ ২ কলেজ পড়ুয়া! zoom
গঙ্গার ঘাটে ঘটনার পরয়ে ভিড় স্থানীয়দের। নিজস্ব চিত্র

সাঁতার না জানার পরেও বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামাই কাল হল! গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা ঘাটে। মৃতের নাম অঙ্কুশ দত্ত। ঘটনা জানার পরেই কান্নার রোল উঠেছে পরিবারে। ছেলের খোঁজে গঙ্গার ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন কিশোরের মা। অন্যদিকে, নদিয়ার নবদ্বীপেও গঙ্গায় তলিয়ে গেল ২ কলেজ পড়ুয়া। তাঁরাও স্নান করতে নেমেছিল বলে প্রাথমিক খবর।

জানা গিয়েছে, উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি অঙ্কুশের। এলাকারই অমরেন্দ্র বিদ্যাপীঠের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। আজ, রবিবার বেলায় বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল ওই কিশোর। ঘুরতে ঘুরতে পঞ্চাননতলার ওই গঙ্গাঘাটে হাজিরে হয় চার বন্ধু। সেসময়ই হয়তো গঙ্গায় স্নান করার পরিকল্পনা করে তারা। সেই মতো অঙ্কুশ ও আরেক কিশোর গঙ্গায় নেমেছিল। বাকিরা ঘাটের সিঁড়িতেই ছিল। ওইসময় ঘাটে বেশ কিছু মানুষজনও উপস্থিত ছিলেন।

Advertisement

দুই কিশোর ঘাট থেকে কিছুটা দূরে চলে গিয়েছিল। কিছু সময়ের মধ্যে তাঁরা বাঁচার জন্য আর্তনাদ শুরু করে। স্থানীয় একজন ঘাটের সিঁড়ির কাছে এসে একটি গামছা তাদের দিকে এগিয়ে দিয়েছিল। একজন সেই গামছা ধরে ঘাটে ফিরতে পারলেও, অঙ্কুশ পারেনি। জলের তোড়ে ভেসে যায় সে। ঘটনা দেখে প্রবল আতঙ্ক ছড়ায় ঘাটে উপস্থিত মানুষজনের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশকে। ছেলে তলিয়ে গিয়েছে শুনে ছুটে গঙ্গার ঘাটে ছুটে যান পরিবারের সদস্যরা, পাড়া-প্রতিবেশীরা। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি! সময় পেরিয়ে গেলেও ডুবুরি নামানো হয়নি বলে অভিযোগ। জলের তোড়ে ওই কিশোর ভেসে গিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হয়।

দুঃসংবাদ শুনে ঘটনাস্থলে পৌঁছে যান ওই এলাকার এবারের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ওই ঘাটে ডুবে যাওয়ার একাধিক ঘটনা অতীতে হয়েছে। কেন রবারের টিউব ঘাটে নিরাপত্তার জন্য থাকে না? কেন নিরাপত্তা কর্মী নেই? সেই প্রশ্ন উঠেছে। অন্যদিকে, নবদ্বীপে গঙ্গায় তলিয়ে দুই কলেজ ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে ঘোষপাড়া ঘাট এলাকায়, গৌরাঙ্গ সেতুর নিচে। নিখোঁজ দুই যুবকের নাম সীমান্ত সরকার ও রাকেশ মণ্ডল। স্থানীয় কানাইনগর বটতলা এলাকার বাসিন্দা। তারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.