নব্যেন্দু হাজরা: মৃদু ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। শনিবার সন্ধে ৬টা ১৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি-সহ একাধিক জেলা। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অসমের বঙ্গাইগাঁও ভূমিকম্পের উৎসস্থল।
শনিবার সন্ধেয় বাড়িতে কেউ বসেছিলেন, আবার কেউ কোনও কাজ করছিলেন। আচমকাই সেই সময় মৃদু কম্পন অনুভব করেন উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ। কিছুক্ষণের মধ্যেই তাঁরা জানতে পারেন, মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি-সহ একাধিক জেলা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন প্রায় সকলেই। ভূমিকম্প হয়ে যাওয়ার পরেও আতঙ্কে বাড়িতে ঢুকতে চাইছিলেন না কেউই।
[আরও পড়ুন: বিয়ের আসর যেন প্রতিবাদী মঞ্চ, CAA-NRC বিরোধী বার্তা নবদম্পতির]
জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। ভূমিকম্পের উৎসস্থল অসমের বঙ্গাইগাঁও। ভূমিকম্পের জেরে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতেরও কোনও খবর নেই।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস