রমণী বিশ্বাস, তেহট্ট: দলীয় কাজ সেরে ফেরার পথে খুদেকে ধাক্কা মহুয়া মৈত্রর গাড়ির। মানবিক রূপে ধরা দিলেন তৃণমূল সাংসদ। নিজেই খুদেকে নিয়ে হাজির হলেন হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।
সামনেই পঞ্চায়েত ভোট। ফলে শেষ মূহুর্তের প্রচারে ব্যস্ত দলের নেতা কর্মীরা। অন্যান্যদিনের মতোই রবিবার দলের কাজে বেরিয়েছিলেন মহুয়া মৈত্র। ফেরার সময় ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, করিমপুরের কাঁঠালিয়া এলাকায় মহুয়া মৈত্রর গাড়িতে ধাক্কা খায় এক খুদে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে করিমপুর হাসপাতালে যান সাংসদ। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কৃষ্ণনগর হাসপাতালে। সঙ্গে রয়েছেন সাংসদ।
[আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদ নীতির বিরোধিতা, পঞ্চায়েত ভোটে প্রার্থী কেএলও সুপ্রিমোর ২ আত্মীয়]
তৃণমূল সাংসদকে এই ভূমিকায় দেখে আপ্লুত স্থানীয়রা। সকলেই খুদের সুস্থতা কামনা করছেন। তবে এ বিষয়ে এখনও সাংসদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আহত খুদের পরিবারের কোনও প্রতিক্রিয়াও মেলেনি এখনও।
[আরও পড়ুন: গৃহযুদ্ধ! পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী বড় জা, ছোটজন লড়ছেন তৃণমূলের প্রতীকে]
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল