অরূপ বসাক, মালবাজার: রাম নবমীর দিন সম্প্রীতির নজির গড়েছিল শহর। হিন্দুদের মিছিলে সরবতের গ্লাস হাতে এগিয়ে এসেছিলেন ইয়াসিররা। এবার শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন মালবাজার মহকুমার বাসিন্দারা। এখানে হিন্দু ও মুসলিমরা সৌভ্রাতৃত্বের এক নতুন নজির গড়লেন।
আজ ছিল হনুমান জয়ন্তী, সেই উপলক্ষ্যে মালবাজার মহকুমার বিভিন্ন এলাকা থেকে এক বাইক র্যালি বের হয়। মালবাজার মহকুমার এলেনবাড়ি থেকে মালবাজার শহর পর্যন্ত এই বাইক র্যালি হয়। এই র্যালিতে মহিলা এবং পুরুষ মিলে প্রায় ৫ হাজার লোক যোগদান করেন। মিছিলে ধ্বনিত হয় জয় শ্রী রাম। প্রায় ৪০ কিমি পর্যন্ত এই বাইক র্যালি হয়। সেই র্যালিতে রাস্তায় ঠান্ডা পানীয় বিতরণ করেন মুসলিম ভাইরা। প্রবল গরমের হাত থেকে রক্ষা করতে তৃষ্ণার্তদের জন্য এই জলের ব্যবস্থা করা হয়।
[‘দয়া করে দাঙ্গা বাধাবেন না’, কাতর আরজি আসানসোলের পুত্রহারা ইমামের]
মুসলিম ভাই ফিরোজ খান, নফসর আলিদের বক্তব্য, ‘হিন্দু-মুসলিম বাদ মে, প্যাহেলে হামলোগ ইনসান হ্যায়। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। এই বার্তা সারা ভারতবর্ষে দিতে চাই আমরা। আমাদের থেকে সব মানুষ শিক্ষা নিক, কীভাবে সমাজে সবাই মিলেমিশে এক সঙ্গে বসবাস করা যায়। আমরা যেমন হিন্দু ভাইদের পাশে রয়েছি তেমনই হিন্দুরাও আমাদের পাশে রয়েছেন।’
হনুমান জয়ন্তী উৎসব কমিটির সদস্য সোনু প্রসাদ, শংকর দাসদের বক্তব্য, ‘আজ এই র্যালি সম্প্রতির বার্তা বহন করল। হনুমান জয়ন্তী উপলক্ষে এই র্যালি হলেও আজ এটি সম্প্রীতির র্যালিতে পরিণত হয়েছে। শনিবার মুসলিম ভাইরা আমাদের তৃষ্ণা মেটাতে পানীয় জলের ব্যবস্থা করেছে। এটা সত্যি খুব আনন্দের বিষয়। দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে থাকার আনন্দই আলাদা। পাশাপাশি মালবাজার পুলিশ প্রশাসন সবরকম ভাবে সহযোগিতা করেছে। প্রচুর পুলিশ এলাকায় ছিল।’
[অশান্তি বরদাস্ত নয়, হনুমান জয়ন্তী নিয়ে আগেভাগেই সতর্ক প্রশাসন]
এব্যাপারে মালবাজারের এসডিপিও দেবাশিষ চক্রবর্তী বলেন, ‘খুব শান্তিপূর্ণ হচ্ছে এই র্যালি। তবে সবচেয়ে ভাল দিক হল, এই হিন্দু-মুসলিম সুসম্পর্ক স্থাপন। যে ভাবে মুসলিম মানুষেরা হিন্দুদের এই র্যালিতে ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করেছিল। তাতে সম্প্রীতির বার্তা সমস্ত রাজ্যে কাছে একটা উদাহরণ। দুই সম্প্রদায়ের মানুষ খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি তাঁরা।’
[রাম নবমীর মিছিলে হিন্দুদের জন্য সরবতের গ্লাস হাতে এগিয়ে এলেন ইয়াসিররা]
সর্বশেষ খবর
-
গলায় পিস্তল ঠেকিয়ে ৩০ লাখ টাকার তোলাবাজি! অভিযানে গ্রেপ্তার ভবানীপুরের ‘ত্রাস’ ভিকি
-
বুনো হাতি পিষেছিল দম্পতিকে, ১৪ বছর পরে সেই ‘যমদূত’ই মারল পরিবারের অন্য দু’জনকে
-
‘ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে’, বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর!
-
ছত্তিশগড়ে পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত্যু ৩ শ্রমিকের
-
‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’, বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে বলছেন কামদুনির দুই প্রতিবাদী