Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

মদ্যপদের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবার

মালদহে চাঞ্চল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৯, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৯, ১৭:১১

options
link
মদ্যপদের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবার zoom

বাবুল হক, মালদহবেআইনি মদের ঠেকে পুলিশের হানা। পুলিশ ফিরে যেতেই এক মহিলা সিভিক ভলানটিয়ারের বাড়িতে হামলার ঘটনা ঘটল। ভলানটিয়ারের পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপাল মদ্যপরা। মঙ্গলবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ শহরের মুচিয়া মহাদেবপুর এলাকায়। পুলিশকে কেন মদের ঠেকের খবর দেওয়া হয়েছে? অভিযোগ, এই কথা বলেই ওই মহিলা সিভিক ভলানটিয়ার-সহ তাঁর পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় মদ্যপরা। ঘটনায় একজনের অবস্থা গুরুতর। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ অভিযুক্ত মদ্যপদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

[ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহকর্তা ও পরিচারিকা, চাঞ্চল্য শিলিগুড়িতে]

অভিযোগ, মুচিয়া মহাদেবপুর এলাকায় বেআইনি মদের ঠেক চালায় স্থানীয় বাসিন্দা শ্রীদাম মণ্ডল ও উত্তম মণ্ডল। মদ বিক্রির পাশাপাশি সেখানে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মও চলে। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে মালদহ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ এলাকা ছাড়তেই শ্রীদাম ও উত্তমের নেতৃত্বে বেশ কয়েকজন মদ্যপ হামলা চালায়। স্থানীয় সিভিক ভলানটিয়ার বাসন্তী মণ্ডলের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। মদ্যপদের দাবি, ওই সিভিক ভলানটিয়ার নিজে পুলিশদের মদের ঠেকের কথা জানিয়েছেন। এই অভিযোগ তুলেই বাসন্তীর বাড়িতে ঢুকে আচমকা হামলা চালায় মদ্যপরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

vlcsnap-2018-03-20-21h52m30s213

এদিকে বাসন্তীকে আক্রান্ত হতে দেখে তাঁর দাদা শম্ভু মণ্ডল ছুটে যান। বোনকে বাঁচাতে এলে তাঁকেও বেধড়ক মারধর করে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনা থেকে রেহাই পাননি বাসন্তীর কাকা গয়া মণ্ডলও। তাঁকেও মদ্যপরা লাগাদার কোপায় বলে অভিযোগ। আক্রান্তদের চিৎকারে  প্রতিবেশীরা ছুটে এলে শ্রীদাম ও উত্তম তার দলবল নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরে প্রতিবেশীরা বাসন্তী ও আহত দাদা কাকাকে উদ্ধার করে। তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। তবে শম্ভু মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে রাতেই কলকাতায় স্থানান্তর করা হয়। অন্যদিকে আক্রান্ত বাসন্তীদেবী ও তাঁর কাকার চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেই।

[তাড়িয়ে দিয়েছে ছেলে, রাস্তায় ঠাঁই বৃদ্ধার]

ইতিমধ্যেই বাসন্তীদেবীর পরিবারের তরফে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.