Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

বৃষ্টিতে গোটা বাড়ি শর্ট সার্কিট, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দম্পতির

এর জন্য দায়ী স্থানীয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, কেন এমন অভিযোগ স্থানীয়দের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৭, ১০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৭, ১০:৪৮

options
link
বৃষ্টিতে গোটা বাড়ি শর্ট সার্কিট, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দম্পতির zoom

বাবুল হক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত প্রায় গোটা পশ্চিমবঙ্গ। শহর কলকাতার পাশাপাশি জমা জলে নাকাল রাজ্যের বিভিন্ন এলাকাও। আশার খবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তরও। আগামী কয়েকদিন এভাবেই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। এর মধ্যেই মালদা জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বৃষ্টিতে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দম্পতির।

[পুলিশের গুলিতে মারাত্মক জখম ইনস্পেক্টর, চাঞ্চল্য ডানকুনিতে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মালদার ইংলিশবাজার পুরসভার দক্ষিণ বালুরচর এলাকায় ঘটেছে এই ঘটনা। সেখানেই বাপের বাড়ি তিরিশ বছরের সুস্মিতা দাসের। স্বামী গোবিন্দ দাসের(৩৫) সঙ্গে কিছুদিন আগেই বাপের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। বুঝতে পারেননি কখন টানা বৃষ্টির কারণে পুরো বাড়ির বিদ্যুতের লাইন শর্ট সার্কিট হয়ে রয়েছে। অজান্তেই সুইচ বোর্ডে হাত দিয়ে ফেলেন সুস্মিতা। সুইচে হাত আটকে যায় তাঁর। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন গোবিন্দও। পুরো বাড়ির মেন সুইচ বন্ধ করতে বেশ খানিকটা সময় লেগে যায়। এর পরই সুস্মিতা-গোবিন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

[বসিরহাট কাণ্ডে উসকানি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে জোড়া এফআইআর]

ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। স্থানীয় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দম্পতির মৃত্যুর জন্য দপ্তরের কর্মীদের গাফিলতিকেই দায়ী করেছেন তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এলাকায়। অনেক বাড়িতেই এমন শর্ট সার্কিটের সমস্যা হচ্ছে বারবার। একাধিকবার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখতে কেউ আসেননি। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদাসীনতার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও এই ঘটনার পর স্থানীয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কারও কোন প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.