বাবুল হক, মালদহ: ফের লালসার শিকার তরুণী। ভুট্টা খেতে মিলল বিবস্ত্র, ক্ষত-বিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়িতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণীর বয়স ২৫ বছর। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায়। মৃতের পরিবার সূত্রে খবর, সরস্বতী পুজোর সকালে সবজি কাটার জন্য হাঁসুয়া নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি তিনি। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু হয়। কিন্তু কোথাও তাঁর হদিশ মেলেনি। বৃহস্পতিবার সকালে খবর আসে, বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ভুট্টার খেতে পড়ে তরুণীর নগ্ন দেহ।
[আরও পড়ুন: ‘দৈহিক গঠন-রঙেই আদিবাসী চেনা যায়’, বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্যে বিতর্ক, FIR-এর দাবি শুভেন্দুর]
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠায়। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণীকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে তদন্ত শুরু করে মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব এলাকার মানুষ।
[আরও পড়ুন: পুলিশের গাড়িতে চড়াও, প্রবল ধস্তাধস্তিতে অসুস্থ সুকান্ত, আনা হল কলকাতার হাসপাতালে]
সর্বশেষ খবর
-
নেপালের প্রথম মহিলা কপ্টার ক্যাপ্টেন! ধ্বংসযজ্ঞের মাঝে শয়ে শয়ে প্রাণ বাঁচালেন ‘ঈশ্বরের দূত’ প্রিয়া
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র
-
ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, ‘এবার ইনজামামদের পাঠাব?’
-
এক লিও অবসরে, অন্য লিও কি সেই পথে? চিন্তায় আর্জেন্টিনার ফুটবল মহল
-
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি