বাবুল হক, মালদহ: ফের তুচ্ছ ঘটনা নিয়ে রক্তারক্তি। ঘরে ছাগল ঢুকে পরায় প্রতিবাদ করেছিলেন যুবক। প্রতিবাদীর উপর লাঠি, ধারাল অস্ত্র নিয়ে চড়াও হল প্রতিবেশীরা। তার হাত কেটে নেওয়া হল। মালদহের রতুয়ার এই ঘটনায় অভিযুক্তরা পলাতক। যুবককে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর এক আত্মীয়।

[রাজাভাতখাওয়ায় তৈরি হচ্ছে আরও দুই শকুন কলোনি]
ছাগল ঢোকা নিয়ে বেশ কিছু দিন ধরে গন্ডগোল চলছিল রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকার কালুটোলা গ্রামে। সম্প্রতি তুসলিম সাই নামে এক ব্যক্তির ছাগল ঢুকে পড়ে এলাকার অপর বাসিন্দা আনোয়ারের ঘরে। এরপর সেই নিয়ে শুরু হয় বচসা। প্রথমে তা মিটেও যায়। শনিবার পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ওই দিন বিকেলে আবার আনোয়ারের ঘরে ছাগলটি ঢুকে পড়ে বলে অভিযোগ। পুনরাবৃত্তির পরও প্রতিবেশী না শোধরানোয় তার পোষ্যকে এলাকার একটি খোঁয়ারে দিয়ে আসে ওই যুবক। খোঁয়ার থেকে ছাড়াতে গেলে ছাগল মালিককে বেশ কিছু অর্থ দিতে হয়। পোষ্য খোঁয়ারে জায়গা পেয়েছে শুনে খেপে যান তুসলিম সাই। এরপর সে দলবল নিয়ে আনোয়ারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। এই নিয়ে দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা। তারপরই লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত তুসলিম সাই, গাজি সাই, ফিরদৌস সাই-সহ পাঁচজন আনোয়ারকে পেটাতে থাকে। ওই যুবককে বাঁচাতে গিয়ে জখম হন জাহানারা বিবি নামে এক মহিলা। পাঁচ অভিযুক্তর বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কাউকে ধরতে পারেনি। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে তাঁদের রেফার করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। আনোয়ারের হাতে ভালমতো আঘাত লেগেছে।
[লালগড়ে এবার ঢুকল হাতি, বাঘের আতঙ্ক ছড়াল শালবনিতেও]
ছাগল নিয়ে এমন রক্তারক্তি কাণ্ডে কালুটোলা গ্রামের বাসিন্দারা বেজায় বিরক্ত। গ্রামবাসীদের একাংশ মনে করেন পুরনো শত্রুতার জেরে এমন কিছু ঘটতে পারে। তবে ছাগল পুষলেও অনেকেই তাদের পোষ্যর প্রতি নজর রাখেন না বলে অভিযোগ। তার জেরে শনিবার এতবড় ঘটনা ঘটে গেল বলে মনে করছেন স্থানীয়রা।
সর্বশেষ খবর
-
ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাইকোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট
-
‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার
-
প্রয়াত মায়ের ছবি আগলে বিয়ের আচার-অনুষ্ঠান, মিস টু মিসেস হলেন জাহ্নবীর দিদি অংশুলা
-
‘আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি’, কান্নায় ভেঙে পড়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিদায় রোনাল্ডোর
-
ফের বিপদে উত্তরবঙ্গ! ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, আর কী পূর্বাভাস?