সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) সংক্রমণের ভয়ে কাঁটা রাজ্যবাসী। এরই মাঝে ভয় কয়েকগুণ বাড়িয়েছে মালদহ মেডিক্যাল কলেজের (Malda Medical College & Hospital) পরিস্থিতি। কারণ, হাসপাতালের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিপিই (PPE) কিট। প্রশাসনের অসচেতনতার কারণেই এই ঘটনা, দাবি স্থানীয় বিজেপি নেতাদের।
রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যেই বাংলার মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজারের গণ্ডি পেরিয়েছে। প্রতিদিনই সংক্রমিত হচ্ছেন তিন হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩,১২৬ জনের। এই পরিস্থিতিতে মালদহ হাসপাতালের পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট। মিলছে ব্যবহার করা সিরিঞ্জও। এতেই সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়েছে রোগীর পরিবার ও স্থানীয়দের। ঘটনাটির খবর পাওয়ার পরই ইংরেজবাজার পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর সদস্যও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: দলীয় কাউন্সিলরদের হারাতে নির্দল প্রার্থীকে সমর্থনের হুমকি, বিতর্কে কুলটির তৃণমূল বিধায়ক
এই বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। তাঁদের অভিযোগ, প্রশাসনের অসচেতনতা কারণেই এই পরিণতি। যার জন্য সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। যদিও শাসকদলের কথায়, প্রশাসনকে কালিমালিপ্ত করতে এই অভিযোগ করছে গেরুয়া শিবির। দ্রুত হাসপাতাল চত্বর পরিস্কারের দাবি জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার, ঊর্ধ্বমুখী সুস্থতার হার]
সর্বশেষ খবর
-
কবে ছাত্রভোট? ‘ফ্যাসিস্ট’ মমতা সরকারকে বিঁধে শুভেন্দুর দরবারে ঋতব্রতরা
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী