Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Suvendu Adhikari

‘বীরের সঙ্গে দেখা করতে মমতাকে তিহার জেলে যেতে হবে’, অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দুর

'আসছেন টাকা তুলতে', অভিষেকের উত্তরবঙ্গ সফর ঘিরে কটাক্ষ বিরোধী দলনেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২, ১৭:১৩

options
link
‘বীরের সঙ্গে দেখা করতে মমতাকে তিহার জেলে যেতে হবে’, অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দুর zoom

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বীরের মতো ফেরাতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে এমনই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Mamata Banerjee)। এবার সেই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দুর বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বীর বলেছেন, তার সঙ্গে দেখা করতে দিল্লির তিহার জেলে যেতে হবে।” এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পালটা বক্তব্য, ”চোর বলেছে বিজেপি, সিবিআই চাই – বলেছে বিজেপি। এফআইআর করেছে বিজেপি। সেই বিজেপিতে বাঁচার জন্য গিয়েছেন শুভেন্দু। যাকে নিয়ে কটাক্ষ করছেন, তার আগে ভাবুন নিজে বাঁচতে গিয়েছেন।”

শুক্রবার শিলিগুড়ি (Siliguri) পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে আক্রমণাত্মক বক্তব্য পেশ করেন। তবে তাঁর আক্রমণের তিরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন না। শনিবার উত্তরবঙ্গে দু’দিনের সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তাঁর সফর নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, “কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন টাকা তুলতে।” এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”শুভেন্দু চোর, তোলাবাজ, ঘুষখোর। তিনিই তো তোলা নিয়ে বেড়াতেন। জেলায় জেলায় অবসার্ভার থাকার সময় তোলা তোলার অভিযোগ আসত। সেই কারণে অভিষেক ওকে সরিয়েছিল। তাই ও এটা বলছে।” 

Advertisement

[আরও পড়ুন: ৭০ বছর পরে ব্রিটেনের রাজসিংহাসনে বদল, কী কী সুবিধা পাবেন নতুন রাজা চার্লস?]

বিরোধী দলনেতা বলেন, “তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দলটা পরিবারবাদ, তোষণ ও দুর্নীতির উপর চলছে। তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য। তিনি যে ভাবছেন বীর। সেই বীরের সঙ্গে দেখা করার জন্য তিহার জেলে যেতে হবে।” তিনি আরও বলেন, “দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতিবাজদের সম্মান করবে, এটাই তো স্বাভাবিক। এখন আত্মবিশ্বাস না দেখালে তো পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে পারবে না। কাল যারা দেখা করতে গিয়েছিল, পঞ্চায়েত প্রধানরা, তারা সব চোর। আর ভাইপো-সহ ডাকাতরা মঞ্চে বসেছিল। আত্মবিশ্বাস বজায় রাখার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত ভোট করবে রাজ্য সরকার।” 

[আরও পড়ুন: বড় স্বস্তি অনুব্রত মণ্ডলের, গরু পাচার মামলার মাঝেই বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস]

এদিন বাগডোগরা বিমানবন্দরে শুভেন্দুকে স্বাগত জানান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ দলীয় কর্মী, সমর্থকরা। বিমানবন্দর থেকে সড়কপথে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন তিনি। আজই উত্তরবঙ্গর সফর সেরে রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা ফিরে যাবেন শুভেন্দু।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.