কিংশুক প্রামাণিক, কালিম্পং: তিনি পাহাড়ে, আর তাঁকে দেখতে রাস্তায় মানুষের ঢল নামবে না, এটা কল্পনার অতীত৷ পাহাড়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে তাই রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন মানুষ৷ মানুষের সেই ভালবাসা নিয়ে আজ কালিম্পংয়ে লেপচা বোর্ডের মেলায় মুখ্যমন্ত্রী৷
তাদের উন্নয়নে ইতিমধ্যেই বোর্ড গড়ে দিয়েছেন মমতা৷ ভালবেসে লেপচারাও মমতাকে সমৃদ্ধির দেবী উপাধি দিয়েছে৷ সেই লেপচাদের উন্নয়নে কেমন কাজ চলছে, তা খতিয়ে দেখতেই তাদের উৎসবে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী৷
অন্যদিকে, পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক পদক্ষেপের মধ্যে মোর্চারা নিজেদের দাবি জানিয়ে এলেও, যথেষ্ট চাপে রয়েছে তারা৷ একদিন আগেই মন্ত্রী অরূপ বিশ্বাসের কুশপুতুল পুড়িয়েছে তারা৷ কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রীর পাশে এবারও মানুষ দাঁড়িয়েছে, তাঁকে বরণ করে নিয়েছে, তাতে আরও চাপে পড়ে গিয়েছে মোর্চা৷ ফলে গোর্খাল্যান্ড চাওয়ার দাবি তুলে মুখ্যমন্ত্রীর এই সফরকে বয়কট করার ডাক বিফলে গিয়েছে তাদের৷ এর মধ্যে উন্নয়নের কাজে প্রশাসনিক বৈঠকে লেপচাদের পরদিনই তামাংদের বোর্ডের বৈঠক রয়েছে কাল৷ দু’দিন আগেই এসে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা৷
সর্বশেষ খবর
-
দুবাইয়ে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ফিরে এল হ্যান্ডশেক বিতর্ক
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর বিচ্ছেদ! পালাবদল হতেই গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা
-
দামোদরের জলে ভেসেছে গ্রাম, সৎকারের জন্য নৌকায় শ্মশানে নিয়ে যাওয়া হল মৃতদেহ!
-
সোমবার থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে ১৫০০ টাকা! কারা পাবেন?
-
পরিত্রাতা পথকুকুররাই! দিব্যাঙ্গ মহিলাকে ধর্ষণের হাত থেকে বাঁচাল চারপেয়ের দল, ভাইরাল ভিডিও