Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

শহিদের মঞ্চ থেকে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক মমতার

৯ আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু বিজেপি বিরোধী আন্দোলন...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১৫:০৮

options
link
শহিদের মঞ্চ থেকে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক মমতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিরোধিতায় এবার আরও কঠোর পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা আলাদা নীতির বিরোধিতা ছিলই। এবার সামগ্রিকভাবেই বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করতে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। ২১-এর মঞ্চ থেকেই বিজেপি-র বিরুদ্ধে ভারত ছাড়ো অভিযানের ডাক দিলেন তিনি।

সারদা-নারদা নিয়ে কেন্দ্রকে তোপ, কর্মীদের স্বচ্ছতায় ভরসা মমতার ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন বক্তৃতার শুরুতেই মমতা জানিয়েছিলেন, ২১ জুলাই হচ্ছে আগামীর রূপরেখা তৈরি করার দিন। সেইমতো এই মঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে নামলেন তিনি। ৯ আগস্ট থেকে দলীয় কর্মীদের ‘বিজেপি ভারত ছাড়ো’ অভিযানে শামিল হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। প্রত্যাশামতোই এদিন বিজেপিকে তুলোধনা করেন মমতা। দেশ জুড়ে জরুরি অবস্থার থেকেও ভয়াবহ অবস্থা চলছে বলে দাবি তাঁর। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে জানান, অর্থনৈতিক ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে মোদি সরকার। আর তাই দাঙ্গা ছড়িয়ে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে বলেই অভিযোগ মমতার। তবে তাঁর দাবি, এত সহজে বাংলাকে দখল করা যাবে না। আর যদি কেউ মনে করে ২০১৯-কে পকেটে পুরে রেখেছে তবে তাঁর হুঁশিয়ারি, সে পকেট কিন্তু ফুটো হয়ে যেতে পারে। এখন থেকেই তা শুরু হয়েছে।

সদ্য শেষ হওয়া রাষ্ট্রপতি নির্বাচনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সংখ্যার রাজনীতিতে কিন্তু পালটা হাওয়া বওয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ শতাংশ ভোট পাওয়ার কথা বলেছিল এনডিও। যদিও অনেক চেষ্টাতেও তা সম্ভব হয়নি। এনডিএ-প্রার্থী জয়লাভ করলেও বিরোধী প্রার্থী যে ভোট পেয়েছেন, তা বিরোধী জোটের শক্তিবৃদ্বির ইঙ্গিত দিয়েছে। এদিন সে প্রসঙ্গই তুলে ধরেন মমতা। বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিগুলি যে জোট বাঁধছে তা উল্লেখ করেই বিজেপিকে ‘বোল্ড আউট’ করার ডাক দেন মমতা। ‘গো-রক্ষার’ নামে ‘গো-রাক্ষস’ তৈরি করে দেশ জুড়ে বিজেপি তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করে মমতার দাবি, এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বাংলা পথ দেখিয়েছে দেশকে। বিজেপিকে হটানোর ক্ষেত্রেও বাংলা সে ভূমিকা পালন করবে বলে দাবি তাঁর।

[ ২১ জুলাই LIVE: ‘দিল্লিকে বোল্ড আউট করার ডাক মমতার’ ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.