সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদার টেরিজার সেইন্টহুড প্রাপ্তি উপলক্ষে এই মুহূর্তে রোমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই দেখা দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ শুধু দেখাই নয়, দু’জনের বৈঠকও হল একদফা৷ আর রোমে মমতা-কেজরি এই বৈঠক নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷
মোদি সরকারের বিরুদ্ধে গড়ে তোলা তৃতীয় ফ্রন্টের অন্যতম পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার পাশে যাঁরা আছেন তাঁদের মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও৷ রাজ্যের কাজে কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব দু’জনেই৷ তাই মমতা ও কেজরির এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ দেশের রাজনৈতিক মহলের কাছে৷ উপরন্তু এদিন ভারতীয় দূতাবাসের ডাকা নৈশভোজেও হাজির থাকছেন না মমতা৷ যদিও জানা যাচ্ছে, হোটেলের ব্যবস্থা নিয়ে খুশি নন তিনি৷ কিন্তু পাশাপাশি এও শোনা যাচ্ছে, নৈশভোজে উপস্থিত থাকার কথা একাধিক বিজেপি নেতাদেরও৷ বিজেপির সংস্রব এড়াতেই এ পদক্ষেপ কি না, তা নিয়ে জল্পনা চলছে৷
যদিও কী নিয়ে বৈঠক হয়েছে তা খোলসা করতে দুপক্ষই নারাজ৷ প্রসঙ্গত রোম যাওয়ার পথে দুবাইয়ে যাত্রাবিরতি চলাকালীন মমতার দেখা হয় কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে৷ সৌজন্য সাক্ষাতের পর্যায়েই তা থেমে থাকেনি৷ দুই নেত্রী একান্তে বৈঠকও করেন বেশ কিছুক্ষণ৷ আর তাই শাসকবিরোধী রাজনৈতিক সমীকরণ ও মমতার অবস্থান নিয়ে রাজধানীতে এই মুহূর্তে নানা জল্পনা৷ এদিন কেজরির সঙ্গে বৈঠক তাতেই ইন্ধন জোগাল৷
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা