সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতুয়া মহাসংঘের প্রধান বীণাপাণি দেবীর সদ্যই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি সম্পন্ন হয়েছে৷ বড়মার মৃত্যুর পর তাঁর শূন্য পদের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে প্রশ্ন মাথাচাড়া দিয়েছিল৷ তবে, বীণাপাণি দেবীর অন্ত্যেষ্টির কয়েকঘণ্টার মধ্যেই মিলল সমাধানসূত্র৷ মতুয়া মহাসংঘের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত সংঘাধিপতি এবং প্রধান উপদেষ্টা দুই পদেই দায়িত্ব সামলাবেন বড়মার পুত্রবধূ মমতাবালা ঠাকুর৷
[শেষযাত্রাতেও সঙ্গী রাজনৈতিক টানাপোড়েন, পঞ্চভূতে বিলীন হলেন বড়মা]
দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন বড়মা৷ গত বৃহস্পতিবার অসুস্থতা বাড়ে তাঁর৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে ভরতি করা হয় হাসপাতালে৷ অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয় বড়মাকে৷ মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়ে বীণাপাণি দেবীর সঙ্গে দেখা করেন৷ মঙ্গলবার রাত ৮.৫২ মিনিটে মারা যান বড়মা৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বুধবার সকালেই এসএসকেএম থেকে বীণাপাণি দেবীর মরদেহ যশোর রোড হয়ে পৌঁছায় তাঁর ঠাকুরনগরের বাড়িতে৷ সেখানেই রাতভর নাটমন্দিরে শায়িত রাখা হয় নিথর বড়মাকে৷ বৃহস্পতিবার সকালে তাঁর দেহ নিয়ে মৌন মিছিল বের করা হয়৷ শোকসংগীত, কীর্তনের পর এদিন বিকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে অন্ত্যেষ্টি হয় বড়মার৷
[ফুল থেকে আবির বানানোর আনন্দে মজেছে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরীরা]
বড়মাই ছিলেন মতুয়া মহাসংঘের প্রধান৷ তাঁর মৃত্যুর পর কে প্রধান হবেন, সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছিল৷ দফায় দফায় বৈঠকের পর মিলল সমাধানসূত্র৷ সংঘের তরফে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে আপাতত বড়মার পরিবর্তে সংঘাধিপতি হিসাবে দায়িত্ব সামলাবেন তাঁর পুত্রবধূ তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর৷ পাশাপাশি মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা হিসাবেও যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁরই কাঁধে৷ তবে খুব তাড়াতাড়ি ভোটাভুটির মাধ্যমে মহাসংঘাধিপতি এবং প্রধান উপদেষ্টা কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷বড়মার পর সংঘাধিপতি পদে কে বসছেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও। লোকসভা ভোটের আগে তৃণমূল সাংসদ মমতাবালার এই পদে বসা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সুখবর! হাসিনা কাঁটা সরিয়ে চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস
-
মিষ্টি কারখানায় কিলবিল করছে আরশোলা, ছত্রাকে ভরা মোমো! দুর্গাপুরে খাবারের দোকানে শিকেয় স্বাস্থ্যবিধি
-
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স
-
ইরানের মানচিত্রে নিজের মুখ, ছারখার খার্গ দ্বীপও! তেহরানের বিরুদ্ধে এআই যুদ্ধ ট্রাম্পের
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক