Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
South 24 Pargana

চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, তৃণমূল যুব নেতার লাখ টাকা হাতিয়ে গা ঢাকা যুবকের

প্রতারক নিজেও আগে তৃণমূলেই ছিল বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ২০:২৩

options
link
চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, তৃণমূল যুব নেতার লাখ টাকা হাতিয়ে গা ঢাকা যুবকের zoom

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তৃণমূল নেতা-মন্ত্রীদের সঙ্গে নিজের ছবি দেখিয়ে তৃণমূলেরই যুব নেতাকে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা। ভুয়ো নিয়োগপত্র দিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে পালাল অভিযুক্ত। প্রতারিত তৃণমূল নেতা পৃথ্বীরাজ তাঁতি, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার কৌতলা অঞ্চলের তৃণমূল যুব সভাপতি। ‘প্রতারক’ প্রীতম কলা, দক্ষিণ চব্বিশ পরগনারই পাথরপ্রতিমা ব্লকের মহেশপুর-কেদারপুর এলাকার রবীন্দ্রপল্লির বাসিন্দা। অভিযুক্ত পলাতক।

প্রতারিত তৃণমূল যুবনেতার অভিযোগ, তৃণমূলের কয়েকজন নেতা ও মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে নিজের ছবি তোলে অভিযুক্ত। সেই ছবি দেখিয়ে নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে তাঁকে সরকারি চাকরির টোপ দেয়। প্রতারক নিজেকে পাথরপ্রতিমার লক্ষ্মীজনার্দনপুর এলাকায় তৃণমূলের সম্পাদক বলেও পরিচয় দেয়। নীলরতন সরকার হাসপাতালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোট ৪ লক্ষ টাকা চেয়ে ওই ব্যক্তি তৃণমূল যুব নেতার কাছ থেকে দুদফায় এক লক্ষ টাকাও নেয় বলে অভিযোগ। ১০ টাকার স্ট্যাম্প পেপারে সে বিষয়ে লিখেও দেয় প্রতারক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কিশোরীর ‘যৌন নিগ্রহ’ তৃণমূল কর্মীর ছেলের, শাস্তির দাবিতে সরব বিধায়ক]

প্রতারিত তৃণমূল যুব নেতার অভিযোগ, গত ২০ জুন এক ব্যক্তিকে এনআরএসের চিকিৎসক ও অন্য আর একজনকে ওই চিকিৎসকের সহকারি এমনই মিথ্যে পরিচয় দিয়ে তাঁর চাকরির ইন্টারভিউও নেওয়া হয়। এর পর এক লক্ষ টাকার বিনিময়ে তাঁকে মেলে একটি চাকরির নিয়োগপত্রও পাঠানো হয়। সেই নিয়োগপত্র নিয়ে এনআরএস হাসপাতালে চাকরিতে যোগ দিতে গিয়েই তিনি জানতে পারেন ওই নিয়োগপত্র ভুয়ো।

প্রতারিত যুব নেতা ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। তার ফোন সুইচড অফ। পুলিশের দ্বারস্থ হন প্রতারিত। পাথরপ্রতিমা ব্লকের স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবকের কাছ থেকে প্রতারক বিভিন্ন সময়ে তৃণমূলের নাম ভাঙিয়ে টাকা নিয়েছে। বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িত থাকায় প্রতারককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

[আরও পড়ুন: ‘আমাদের প্রাক্তন ছাত্রের প্রেমপ্রস্তাবে সাড়া দাও’, ছাত্রীকে নোটিস খোদ অধ্যক্ষের!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.