অংশুপ্রতিম পাল, খড়গপুর: নিজেকে পরিচয় দিয়েছিলেন হাই কোর্টের (Calcutta HC)অ্যাডভোকেট হিসেবে। চাইলেই তিনি পুলিশে চাকরি দিতে পারেন কাউকে। এমনই প্রলোভন দেখাতেন। চাকরির টোপ দিয়ে দিনের পর দিন ধরে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেও শেষরক্ষা হল না। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে গ্রেপ্তার এক যুবক। পুলিশ সূত্রে খবর, তার নাম জুলফিকার রহমান।

ধৃত জুলফিকারের বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত ১০ নং জলচক অঞ্চলের উত্তর বস্তি এলাকায়। নিজেকে কলকাতা হাই কোর্টের অ্যাডভোকেট পরিচয় দেন জুলফিকার রহমান। সকলকে বলেন, তাঁর সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ আছে। এই বলে এলাকার যুবক-যুবতীদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেন। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে জুলফিকার। এই নিয়ে গত বেশ কয়েকমাস ধরে পিংলা (Pingla) থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
[আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার ও তার বন্ধুকে গলা কেটে গুলি করে খুন, চাঞ্চল্য মগরাহাটে]
অভিযোগের পরিপ্রেক্ষিতে সক্রিয় হয় পিংলা থানা পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে জলচক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জুলফিকারকে। বাজেয়াপ্ত করা হয় ‘অ্যাডভোকেট’ বোর্ড ওই যুবকের মোটর বাইকটি। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। ধৃত ওই যুবককে শনিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়েছে। যাঁরা এতদিন ধরে চাকরি পাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছেন, তাঁরা সেসব ফেরত পেতে মরিয়া।
[আরও পড়ুন: ‘ভারতকে দেখে শিখুক পাকিস্তান’, আস্থা ভোটের আগে দিল্লির ঢালাও প্রশংসা ইমরানের মুখে]
সর্বশেষ খবর
-
দখলদারি-তোলাবাজিই ছিল পেশা, ‘দিদিগিরি’ চালিয়ে ধন কুবের! বিরোধীদের নিশানায় লাভলি
-
যোগীরাজ্যে উদ্ধার লক্ষ টাকার ভেজাল চা! এই ঘরোয়া টোটকায় বুঝে নিন চা আসল না নকল
-
স্রেফ কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট! বলছে সুপ্রিম কোর্ট
-
উঠছে নিষেধাজ্ঞা, তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে আমেরিকা! নয়া ‘বন্ধুত্বে’ কোন ‘কাঁটা’য় উদ্বিগ্ন ভারত?
-
বিশ্বের সর্বাধিক মুসলিমের বাস, সেই দেশের প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে হিন্দু ঐতিহ্য বাঁচানোর ‘শপথ’ মোদির