রাজা দাস, বালুরঘাট: ডাইন অপবাদ দিয়ে দক্ষিণ দিনাজপুরের তপনে এক ব্যক্তিকে হেনস্তার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে।পুলিশ সূত্রে খবর, গত রবিবার ভাড়িলা গ্রামের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়। তার জন্য প্রতিবেশীকেই দায়ী করে ওই পরিবার। গ্রামে রটনা হয়, ওই ব্যক্তি ডাইন। তার প্রভাবেই মৃত্যু হয়েছে ওই মহিলার।
মঙ্গলবার গ্রামের জনাকয়েক বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়৷ তাঁকে মারধর করে বলে অভিযোগ পরিবারের। শুধু এখানেই শেষ নয়। পরিবারের আরও অভিযোগ, মারধরের পর তাঁকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়। বিপদ বুঝে তাঁর মেয়ে ছুটে গিয়ে বাবাকে বাঁচালে, তাকেও মারধর করা হয়। নির্যাতিতর ছেলে অন্য বাসিন্দাদের সাহায্যে বাবা এবং বোনকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভরতি করেন।
[আত্মঘাতী মা, ঠাকুরমার সঙ্গে জেলে গেল ২ বছরের শিশুও!]
ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। দোষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন তাঁরা। পুলিশের কাছে সুরক্ষার অনুরোধও জানাবেন। চেতনা বিজ্ঞান সংস্থার জেলা সম্পাদক ধীমান মহন্তের কথায়, ডাইন অপবাদ দিয়ে কারও উপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক, বেআইনিও। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ২০১৯ সালেও ভাড়িলা গ্রাম এমন কুসংস্কারে আচ্ছন্ন, এর বিরুদ্ধে গ্রামে গিয়ে প্রচার দরকার বলেও মত চেতনা বিজ্ঞান সংস্থার।
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা