অরূপ বসাক, মালবাজার: রাতের খাবার খেয়ে বাইরে বেরতেই বিপদ। জলপাইগুড়ির (Jalpaiguri) সরস্বতীপুরে সাপের ছোবল খেলেন বছর পঁয়ষট্টির এক ব্যক্তি। তবে ছোবল খেয়েও সাহস হারাননি তিনি। সেই সাপকে ধরে বোতলবন্দি করে তবেই তিনি হাসপাতালে গেলেন চিকিৎসার জন্য। বর্তমানে মাল (Mal) ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভরতি ওই ব্যক্তি। সাপটি (Snake) বিষাক্ত বলেই মনে করছেন চিকিৎসকরা। চলতি ভাষায় তাকে লাউডগা সাপ বলা হয়।
শুক্রবার রাতে সরস্বতীপুরের সাপের ছোবল খাওয়া ব্যক্তির নাম জ্যোতি শৈব্য। বয়স ৬৫ বছর। হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসারত অবস্থায় তিনি জানান, ”রাতের বেলায় আমি খাওয়াদাওয়া করে বাড়ির সামনেই বেরিয়েছিলাম। তখনই ডান পায়ে কী একটা কামড়ে দিল। এরপর টর্চ লাইট জ্বালিয়ে দেখি, সবজেটে রং একটি সাপ। এরপর বাড়ির লোকজন ডেকে সাপটিকে একটি জারের মধ্যে ভরে, ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসি। আমি এখন হাসপাতালেই (Hospitalised)চিকিৎসাধীন।”
[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]
হাসপাতালের চিকিৎসক তুহিনশুভ্র কোনার বলেন, ”উনি সাপটি বোতলবন্দি করে নিয়ে এসে ভালই করেছে। তাতে আমাদের চিকিৎসা করতে সুবিধা হল। সাপটি লাউডগা। অনেক সময় কোন সাপ কামড়েছে, জানতে না পারলে চিকিৎসার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। চিকিৎসা চলছে ওই ব্যক্তির। এখন তিনি ভালই আছে। একদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। তারপর সব ঠিক থাকলে ছেড়ে দিতে অসুবিধা নেই।”
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: পুজোর কলকাতায় একটুকরো ইংল্যান্ড, ৩০০ ফুট রাস্তাজুড়ে লন্ডনের অর্নামেন্টাল ডিজাইন]
সর্বশেষ খবর
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের