সারেগামাপা-এর মঞ্চে বাংলাদেশের মইনুল আহসান নোবেলের (Mainul Ahasan Nobel) মুখে জেমসের ‘বাবা কতদিন’ গান শুনে চোখের জল ফেলেছিলেন সকলে। তারপর একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু বিতর্কে জড়িয়েছে কেরিয়ার কার্যত শেষ হতে বসেছিল। তবে যে ‘বাবা’ গান পরিচিতি দিয়েছিল, ব্যক্তিজীবনে বাবা হয়ে ফের মূলস্রোতে বাংলাদেশের এই সঙ্গীতশিল্পী। ছেলে কোলে জেমসের গানে মঞ্চ মাতালেন নোবেল। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
বরাবরই গানের প্রতি আকর্ষণ ছিল নোবেলের। নিজ গুণে ওপার বাংলা থেকে জায়গা করে নিয়েছিলেন সারেগামাপা-শোতে। গানের মাধ্যমে সহজেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। যদিও তা ধরে রাখতে পারেননি নোবেল। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। একাধিক সম্পর্ক, কখনও তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বারবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। জেলও খেটেছেন। গতবছর তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন যে তরুণী আদালতের নির্দেশে তাঁকে বিয়ে করেন নোবেল। তারপর দীর্ঘদিন পেরিয়েছে।
আরও পড়ুন:
এখন এক সন্তানের বাবা নোবেল। সম্প্রতি সোশাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, ছেলে কোলে ‘বাবা কতদিন’ গাইছেন নোবেল। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাবা আর আমি।’ দীর্ঘদিন পর চেনা মেজাজে নোবেলকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘এবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে গাঁজা, মদ খাওয়া বাদ দিয়ে দাও।’ কেউ লিখেছেন, ‘প্লিজ নোবেল ভাই আপনার এই বাপটার দিকে তাকিয়ে হলেও সব ছেড়ে আবার ২০১৮-২০১৯ সালের মতো আমাদের মাঝে ফিরে আসুন।’ কেউ আবার খানিকটা বিঁধে লিখলেন, ‘মতি ফিরল?’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের