সুরজিৎ দেব: প্রায় ৬ বছর পর মিলল সুবিচার। বজবজ থানার পুলিশের তৎপরতায় পকসো মামলায় সুবিচার পেল এক নির্যাতিতা নাবালিকা ও তার পরিবার। ওই নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত প্রাইভেট টিউটরকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর আদালত।
ঘটনাটি ঘটে ২০১৭ সালের ২০ নভেম্বর। নির্যাতিতার মা বজবজ থানায় লিখিত অভিযোগে জানান। তাঁর অভিযোগ, দশ বছরের নাবালিকা ওই গ্রামেরই বাসিন্দা বুবুন ওরফে লাল্টু নস্করের বাড়িতে প্রাইভেট টিউশন পড়তে যায়। ঘরে সেই সময় কেউ ছিলেন না। সেই সুযোগে ওই গৃহশিক্ষক তাঁর মেয়েকে যৌন নির্যাতন করে।
[আরও পড়ুন: লটারির এক টিকিটই ফেরাল ভাগ্য! রাতারাতি কোটিপতি হলেন লরির খালাসি]
অভিযোগ পেয়ে বজবজ ফাঁড়ির তৎকালীন ওসি ধীমান বৈরাগী তদন্ত শুরু করেন। গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়। প্রায় ৬ বছর ধরে চলে মামলা। আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজের (দ্বিতীয়) বিশেষ পকসো আদালতের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। ১৪ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এই মামলায় নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ লড়াইয়ের পর পুলিশি তৎপরতায় আদালতের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও তদন্তকারী আধিকারিককে ধন্যবাদ জানিয়েছে ওই পরিবার।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’ কতটা প্রভাব ফেলবে বাংলায়? কী জানাল হাওয়া অফিস?]
সর্বশেষ খবর
-
ব্রাজিল-আর্জেন্টিনার পালটা আইএস-আল কায়দা পতাকা! বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে জঙ্গি-প্রেম?
-
৪০ ডিগ্রিতেই নাজেহাল ইউরোপ! ভারত সহ্য করতে পারলেও গরমে কেন মৃত্যুমিছিল ফ্রান্স-স্পেনে?
-
‘মরক্কো বিশ্বজয়ের দাবিদার’, ছাত্র হাকিমিদের দাপুটে ফুটবলে গর্বিত গুরু করিম বেঞ্চারিফা
-
দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি! নাগালে পেয়েই তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’, জুটল গণধোলাই
-
খুনের চেষ্টা-সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র