Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Man gets 20 year jail for harassing minor daughter in law

বছর পাঁচেক পর মিলল সুবিচার, নাবালিকা পুত্রবধূকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড শ্বশুরের

সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কাকদ্বীপ স্পেশ্যাল পকসো আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৩, ১৮:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৩, ১৮:২৯

options
link
বছর পাঁচেক পর মিলল সুবিচার, নাবালিকা পুত্রবধূকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড শ্বশুরের zoom
ছবি: প্রতীকী।

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ছেলের অনুপস্থিতিতে নাবালিকা পুত্রবধূকে ধর্ষণ। দোষী সাব্যস্ত বছর বাহান্নর শ্বশুর। পাঁচ বছর পর মিলল সুবিচার। কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় কাকদ্বীপ স্পেশ্যাল পকসো আদালত।

সরকারি আইনজীবী অমিতাভ রায় জানান, বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ স্পেশ্যাল পকসো আদালতের বিচারপতি সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত করেন। দোষী সাগর দাসকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ’মাস কারাবাসের নির্দেশ দেন। নির্যাতিতা ওই গৃহবধূকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার এই মর্মেও নির্দেশ দেয় আদালত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিয়ে করছেন সানি দেওলপুত্র করণ, জানেন পাত্রী কে?]

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৫ এপ্রিল ধর্ষণের ঘটনাটি ঘটে নামখানায়। ওইদিন রাতে ছেলের অনুপস্থিতিতে শ্বশুর সাগর দাস তার ১৭ বছরের নাবালিকা পুত্রবধূকে ধর্ষণ করে। সেই সময় নির্যাতিতা গৃহবধূ ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিল। নির্যাতিতা অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে পরদিনই পুলিশ সাগরকে গ্রেপ্তার করে। এই মামলায় ১৯ জন সাক্ষী ছিলেন। পাঁচ বছর পর মামলার রায় ঘোষণা করল আদালত। দোষী শাস্তি পাওয়ায় খুশি নির্যাতিতা।

[আরও পড়ুন: স্পেনে জন্ম হলেও গ্রামবাংলায় ব্যাপক জনপ্রিয় শাক, জেনে নিন তার সাত-সতেরো]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.