Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মালদহে কুপিয়ে গুলি করে খুন যুবককে

চাঞ্চল্য ছড়াল কালিয়াচক থানার বিবিগ্রামে

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৮:৪২

options
link
মালদহে কুপিয়ে গুলি করে খুন যুবককে zoom

বাবুল হক: যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার বিবিগ্রামে। নিহত আবদুল বারি নামে বছর পঁচিশের এক যুবক। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরার সময় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন তিনি। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর গুলি করা হয় আবদুল বারিকে। জানা গিয়েছে, রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় ৭-৮ জন দুষ্কৃতী পথ আটকে আবদুলকে খুন করে পালায়। ভোররাতে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড

পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন হতে হয়েছে আবদুল বারিকে। তবে পরিবারের লোকজনের অভিযোগ, আবদুলকে খুন করার পিছনে এমপা শেখ নামে এক মাদক কারবারির হাত রয়েছে। সে এবং তার দলবলই খুন করে পালিয়ে যায়। কয়েকদিন আগে এমপা শেখের মাদকদ্রব্য আটক করেছিল পুলিশ। আবদুলই পুলিশকে খবর দিয়ে মাল ধরিয়ে দিয়েছেন, এই সন্দেহের বশেই মাদক কারবারিরা তাঁকে খুন করেছে অনুমান বাড়ির লোকের। গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

Advertisement

তিন তালাক মুসলিম মহিলাদের উপর নির্মমতা, মন্তব্য আরএসএস নেতার

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.