Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

মণ্ডপ থেকে মা দুর্গার একান্নটি শাড়ি চুরি, ধৃত যুবক

অভিযুক্তর দোষ কবুল। কিন্তু কেন এমন কাজ করল সে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৫:৪২

options
link
মণ্ডপ থেকে মা দুর্গার একান্নটি শাড়ি চুরি, ধৃত যুবক zoom

স্টাফ রিপোর্টার: মা দুর্গার শাড়ি চুরি। হতবাক পুজো উদ্যোক্তারা! দুর্গাপুজোর মণ্ডপ থেকে কলাবউয়ের শাড়ি সহ মোট ৫১টি শাড়ি চুরির ঘটনা ঘটেছে ব্যান্ডেলের সাহেববাগান এলাকার মানসপুর দুর্গাপুজো কমিটির পুজোয়। পুজো এবার ৫৩ বছরে পা দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনার কথা মনে করতে পারছেন না এলাকায় বয়োবৃদ্ধরাও। ঘটনায় বিস্মিত এলাকার সকলেই।

ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক মানসিক বিকারগ্রস্ত যুবককে আটক করেছে। ধৃতের নাম তারক মোদক। বৃহস্পতিবার রাতে তাকে মণ্ডপের পাশে বেশ কিছুক্ষণ ধরে ঘুরতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সন্দেহ, তারক মোদকই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ সূত্রে খবর, তারক বিষয়টি স্বীকার করে নিয়েছে। কিন্তু শাড়িগুলি সে কোথায় রেখেছে মনে করতে পারছে না বলে পুলিশকে জানিয়েছে। শাড়িগুলি কোথায় গেল তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আদিবাসীদের মন্দিরে ‘লাইভ’ মহিষাসুরমর্দিনী, বিচারের ভূমিকায় নরসিংহ মূর্তি]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবমীর সকালে পুজো উদ্যোক্তারা এসে দেখেন যে কলাবউয়ের শাড়ি সহ দুর্গাপুজোর সমস্ত শাড়ি ও জিনিসপত্র খোয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যান্ডেল ফাঁড়ির পুলিশকর্মীরা। মণ্ডপে পৌঁছে যান দেবানন্দপুরের পঞ্চায়েত সদস্য থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। পুলিশ এলাকা থেকে একটি বস্তা উদ্ধার করে। তাতে আলতা ও সিঁদুর পাওয়া যায়। অসিত মজুমদার বলেন, “এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমি এর তীব্র নিন্দা করছি।”

স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, একটা পাগল ঘট উলটে দিতে পারে। কলাবউয়ের শাড়িও খুলতে পারে। কিন্তু, চুরি! তাদের ধাঁধা কাটছে না। শাড়িগুলো কোথায় গেল? স্থানীয় পঞ্চায়েত সদস্য পীযূষ ধর বলেন, “তারকের মানসিক সমস্যা রয়েছে। তবে এরকম ঘটনা যে ঘটাবে তা আমাদের ধারণা ছিল না। কাজটা ঠিক করেনি। পুলিশ তদন্ত করছে, দেখা যাক কী হয়। তবে এই ধরনের ঘটনা আগে হয়নি।”

[আচমকা বন্ধ হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.