সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের একবার মনুয়া কাণ্ডের ছায়া। স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে খুন হতে হল স্বামীকে। শনিবার ভোরে বর্ধমানের কাঁকসার বিদবিহারের জামদহ এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম চঞ্চল ঘোষ (৩৬)। ইতিমধ্যে মূল অভিযুক্ত ঝন্টু মণ্ডল, চঞ্চলের স্ত্রী রিয়া ঘোষ এবং ঝন্টুর মা-বাবাকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। অভিযুক্তর ফাঁসির দাবিতে চলছে বিক্ষোভ।
[জানেন, মোনালিসার নগ্ন ছবিও এঁকেছিলেন ভিঞ্চি?]
জানা গিয়েছে, কাঁকসা বিদবিহারের চঞ্চল ঘোষের সঙ্গে ৪ বছর আগে বিয়ে হয় রিয়ার সঙ্গে। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে প্রতিবেশী ঝন্টু মণ্ডলের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরেই চলছিল সেই সম্পর্ক। এরপরই সেই সম্পর্কের কথা জানতে পারে চঞ্চল। কিন্তু স্বামী জেনে গেলেও থামেনি রিয়া। ঝন্টুর আর রিয়া মিলেই নানা রকম চাপ সৃষ্টি করতে থাকে চঞ্চলের উপর। দু’জনে মিলে পরিকল্পনা করতে থাকে কীভাবে ‘পথের কাঁটা’-কে সরানো যায়। এরপরই দুর্গাপুজো উপলক্ষে বাপের বাড়িতে চলে যায় রিয়া। বাড়িতে একাই ছিল চঞ্চল। শনিবার সকাল ৮ নাগাদ ঝন্টু ও তার আর এক বন্ধু মিলে চঞ্চলের বাড়িতে ঢোকে। আর তাঁর মাথায় পরপর তিনটি গুলি করে। এরপরই ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ঝন্টুকে দেখে ফেলে চঞ্চলের বাড়ির লোক। তাকে ধরার চেষ্টা করলে পিস্তল ফেলেই চম্পট দেয়। এরপরই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।
[বিচারাধীন বন্দির সন্তানকে স্তন্যদান মহিলা পুলিশকর্মীর, কুর্নিশ নেটদুনিয়ার]
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। এই সময়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে মৃতদেহ তুলতে বাধা দেয় এলাকাবাসী। মূল অভিযুক্ত ঝন্টুর ফাঁসির দাবি করেন গ্ৰামের বাসিন্দারা। শেষপর্যন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। খুনের মূল উদ্দেশ্য কী জানতে গ্রেপ্তার হওয়া ঝন্টু এবং রিয়াকে জেরা করছে তাঁরা।
[দেশ না ছেড়ে পালটা আক্রমণ করুন, বাংলাদেশের হিন্দুদের বার্তা মন্ত্রীর]
সর্বশেষ খবর
-
আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দের অধিনায়কের ধর্ষণ-কাণ্ড নিয়ে প্রশ্ন, কী পদক্ষেপ ফিফার?
-
ডে-কেয়ারেও শিশুদের উপর নির্যাতন! নিশ্চিন্তি কোথায়?
-
যাদবপুর-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ‘জিরো ইয়ার’, ব্যাপারটা কী?
-
গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! ভর্তি জয়পুরের হাসপাতালে, আজই অস্ত্রোপচার
-
একযোগে ১৮ কাউন্সিলরের ইস্তফা, ‘অচলায়তন’ নবদ্বীপ পুরসভার দায়িত্ব এবার প্রশাসকের!