দেব গোস্বামী, বোলপুর: বধূ নির্যাতনের মামলা তুলে নেওয়ার কথা বলেও লাভ হয়নি। শেষে স্ত্রীকে চাপে ফেলতে তাঁর নগ্ন ছবি ভাইরাল করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুর (Bolpur) থানার তাতারপুর কলোনি এলাকায়।
জানা গিয়েছে, বোলপুরে তাতারপুর কলোনি এলাকার এক যুবতীর সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল নানুর থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত যুবকের। বিয়ের কয়েক বছর পর থেকেই পণ নিয়ে বধূর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ি লোকজনদের অশান্তি শুরু হয় বলে অভিযোগ। দাবি মতো পণ না মেলায় মহিলাকে মারধরও করা হয় বলে অভিযোগ। সময়ের সঙ্গে সঙ্গে অশান্তি বাড়তে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে ওই মহিলা বাপের বাড়ি চলে যান। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি।
[আরও পড়ুন: বর্ধমানে তরুণীর রহস্যমৃত্যু, ছোট মেয়ের উসকানিতে বড় মেয়েকে পুড়িয়ে খুন বাবা-মায়ের?]
ওই অভিযোগ তুলে নিতে শ্বশুরবাড়ির তরফে বধূর উপর চাপসৃষ্টি করা হয় বলে অভিযোগ। তাতে দমানো যায়নি বধূকে। এর পরই মহিলার নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে তাঁকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে সেই মর্মেও থানার দ্বারস্থ হন ওই মহিলা। তার পর প্রায় এক মাস পেরিয়েছে। এখনও পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে ওই যুবতীর অভিযোগ। উলটে যুবতীর স্বামী আরও নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। নির্যাতিতা বলেন, “বিয়ের কিছুদিন পর থেকেই নানাভাবে নির্যাতন করছে। আমি নির্মম অত্যাচারের শাস্তি চাই। পুলিশ পদক্ষেপ করুক।”
[আরও পড়ুন: রাম মন্দিরের বাংলা যোগ, দত্তপুকুরের জামালউদ্দিনের হাতের মূর্তি শোভা পাবে অযোধ্যায়]
সর্বশেষ খবর
-
আইসিএনইউ ২০২৬: আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন, চিকিৎসায় পুষ্টির নতুন দিশা
-
প্রতীক কার? উপনির্বাচনের আগেই তৃণমূলের ভাগ্য নির্ধারণ, দু’পক্ষকেই তলবের পথে কমিশন
-
‘উচ্চশিক্ষা দপ্তর দেখছে…’, লক্ষ্মীবারে বিধানসভার বিশেষ অধিবেশনে আসছে নয়া বিল, কী জানালেন শুভেন্দু?
-
ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া অঙ্ক? প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেকের উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীনেশ
-
কালো গাড়িতে ওড়িশার জঙ্গলে ওরাংওটাং পরিবার! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, নেপথ্যে পাচার যোগ?