অর্ক দে, বর্ধমান: মেয়েকে মারধরের পর পুড়িয়ে খুনের অভিযোগ বাবা ও মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বালিডাঙা এলাকায়। মৃতার বাবা ও মায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিবেশীরা। তবে পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।
জানা গিয়েছে, মৃতার নাম সময়িতা ভট্টাচার্য। পূর্ব বর্ধমানের বালিডাঙার বাসিন্দা তিনি। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা ছিল না তাঁর। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন তিনি। মামলা চলাকালীন বাপের বাড়িতে চলে আসেন সময়িতা। প্রতিবেশীদের দাবি, বাবা-মা নিত্য সময়িতার সঙ্গে অশান্তি করতেন। তাঁকে বেধড়ক মারধর করা হত বলে অভিযোগ।
[আরও পড়ুন: খেলতে খেলতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় বিপত্তি! অসুস্থ গঙ্গারামপুরের ১১ খুদে]
এই পরিস্থিতিতে সোমবার সকালে বাপের বাড়ি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার হয় সময়িতা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশীদের দাবি, ছোট মেয়ের উসকানিতে সময়িতাকে মারধর করতেন তাঁর বাবা-মা। এদিনও তাই হয়। এর পর বড় মেয়েকে পুড়িয়ে মারে তারা। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় তদন্ত শুরু করতে পারেনি পুলিশ।
[আরও পড়ুন: খেলতে খেলতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় বিপত্তি! অসুস্থ গঙ্গারামপুরের ১১ খুদে]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’