গোবিন্দ রায়, বসিরহাট: প্রাক্তন স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করতে চেয়েছিল স্বামী। স্বামীর প্রস্তাবে রাজি হননি প্রাক্তন স্ত্রী। তার জেরে ডিভোর্সি স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার মালঞ্চ মৌলি এলাকায়।
অভিযুক্ত রবিউল সর্দার বসিরহাটের ষোলাদানা এলাকার বাসিন্দা। বছর তিনেক আগে মালঞ্চের মৌলি এলাকার রুকসানা পারভিনের সঙ্গে বিয়ে হয় তাঁর। মাসচারেক আগে রুকসানা পারভিনের সঙ্গে রবিউল সর্দারের বিবাহবিচ্ছেদ হয়। দিনদশেক আগে রবিউল আবার রুকসানাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হননি রুকসানা।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’র শক্তিক্ষয়ের পরই সুখবর, চলতি সপ্তাহেই স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বাংলা]
তারপর থেকে মাঝেমধ্যেই রবিউল রুকসানাকে খুন করার হুমকি দিত বলেই অভিযোগ। রবিবার সন্ধেয় রবিউল রুকসানা পারভিনের বাপের বাড়িতে যায়। রুকসানাকে বিয়ে করার কথা বলে। রুকসানা তাতে রাজি হননি। অভিযোগ, তাতেই রেগে গিয়ে রুকসানাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে রবিউল। রুকসানাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় সে।
গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রুকসানার ডান হাতে লাগে। গুরুতর আহত অবস্থায় রুকসানা পারভিনকে পরিবারের লোকজন উদ্ধার করেন। মিনাখা গ্রামীণ হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পলাতক রবিউল সর্দার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মিনাখা থানার পুলিশ।
[আরও পড়ুন: দীর্ঘ ৯ মাস পর জেলের বাইরে বেরনোর সুযোগ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের!]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’