Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বধূ হত্যা

বধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী, শাস্তির দাবিতে থানা ঘেরাও পাত্রসায়েরে

থানার ঘেরাও করে বিক্ষোভে গ্রামবাসীরা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৯, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৯, ১৬:২৬

options
link
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী, শাস্তির দাবিতে থানা ঘেরাও পাত্রসায়েরে zoom
Advertisement

দেবব্রত দাস, খাতরা: এক বধূকে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার পাত্রসায়েরে। ঘটনায় অভিযুক্তদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার এবং যথাযথ শাস্তির দাবিতে শুক্রবার বাঁকুড়া পাত্রসায়ের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ ওঠে৷

[ আরও পড়ুন: রাতে গর্জনের পর সকালে পায়ের ছাপ, বাঘের আতঙ্কে কাঁটা চন্দ্রকোনা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাত্রসায়ের থানার কাটাগড়ে গ্রামের বাসিন্দা সেরিনা বেগম। বয়স ২৪ বছর। গত ২৬ জুন আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর। মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। সেরিনার ভাই শেখ শফিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বোনের উপর অত্যাচার করছিল শ্বশুরবাড়ির লোকেরা। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আগেই বোন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু বেঁচে যান তিনি। আর বাড়ির বউয়ের বেঁচে যাওয়া মানতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন। শফিক বলেন, “গত ১৭ই জুন আমার বোনকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়। পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আমার বোন মারা যায়।” 

[ আরও পড়ুন: বিজেপি যুব মোর্চার মিছিলে গুলি-বোমা, রণক্ষেত্র আসানসোল ]

এই ঘটনায় মৃতের পরিবারের তরফে বধূর স্বামী আশরাফুল মল্লিক শাশুড়ি লুৎফা বেগম ও দিদি-শাশুড়ি সাকিনা বিবির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই বধূর স্বামী আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এখানেই ঘটনা শেষ হয়নি। শুক্রবার সকালে সেরিনার বাপের বাড়ি পাহাড়পুর গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ হাতে পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে পাত্রসায়ের থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। দাবি, তাঁদের গ্রামের মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে৷

ঘটনাস্থলে পাত্রসায়ের থানার পুলিশ গিয়ে আশ্বাস দিলে বিক্ষোভে ইতি পড়ে৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ঘটনায় মৃতার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অন্য অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.