অরূপ বসাক, মালবাজার: দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বাবা ও ছেলের। আহত হয়েছেন আরও ১ জন। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের মংপং-এ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।
[আরও পড়ুন: ধারে বিড়ি দিতে নারাজ, ব্যবসায়ীকে পুড়িয়ে মারল প্রতিবেশী!]
বেড়াতে গিয়ে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন এক পরিবার। জানা গিয়েছে, কয়েকদিন আগে দার্জিলংয়ে বেড়াতে যান নেপালের বাসিন্দা ওই পরিবার। বিভিন্ন এলাকায় ঘোরার পর শনিবার দুই ছেলেকে নিয়ে মংপং-এ এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই নেপালি দম্পতি। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় শিলিগুড়ির-বঙ্গাইগাও ডিএমইউ ট্রেন ধাক্কা দেয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নেপালি ব্যক্তি ও তাঁর এক সন্তানের। গুরুতর আহত হন তাঁর স্ত্রীও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহদুটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় মালবাজার হাসপাতালে ভরতি করা হয় মৃতের স্ত্রীকে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
সর্বশেষ খবর
-
পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
-
আরও এক রাজ্যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি
-
সরল সেন্সরের কাঁচি! চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’
-
‘বাংলা থেকে কোনও সম্মান পাইনি’, এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতেও আক্ষেপ দমদমের অঙ্কিতার
-
নন্দীগ্রামে পা ভাঙেনি মমতার, ‘প্রমাণ’ দিলেন শুভেন্দু, উপনির্বাচনের পরেই ‘অ্যাকশন’