Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

ছেলে না হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর, চাঞ্চল্য রানাঘাটে

পলাতক সিআরপিএফ কর্মী স্বামী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৮, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৮, ১৪:৩৯

options
link
ছেলে না হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর, চাঞ্চল্য রানাঘাটে zoom

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: সমাজে যেখানে একদিকে নারীদের সাফল্যের উড়ান আকাশছোঁয়া, সেখানেই আবার পুত্রসন্তান না হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর। অমানবিক এই ঘটনা নদিয়ার রানাঘাট থানার ১১ নম্বর রামকৃষ্ণপল্লির। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী কাকলি ঘোষ আপাতত রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী অজয়কুমার ঘোষ পেশায় সিআরপিএফ-এর কর্মী। ঘটনার পর থেকেই সে পলাতক। কাকলিদেবীর দিদি মুনমুন দাস থানায় অজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

[ভারতী ঘোষের বাড়িতে সিআইডি অভিযান, গ্রেপ্তার বেলদার ওসি প্রদীপ রথ]

মুনমুনদেবীর কথায়, কাকলি ও অজয়ের দু’টি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় কন্যাসন্তান জন্মের পর থেকেই স্ত্রীর উপর অমানবিক অত্যাচার শুরু করে অজয়। অভিযুক্ত কর্মসূত্রে ছত্তিশগড়ে থাকে। সেখান থেকে বাড়ি এলেই সে স্ত্রীকে মারধর করত। পুত্রসন্তান না হওয়ার পাশাপাশি স্ত্রীকে সন্দেহও করত সে। ক্রমে এই অত্যাচার বাড়তে থাকে। গত ১৬ জানুয়ারি ছত্তিশগড় থেকে বাড়ি এসেছিল অজয়। বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে তার বচসা শুরু হয়। যা চরমে পৌঁছয় রাতে। স্ত্রীকে মারধর করার সময়ে আচমকাই একটি ধারালো অস্ত্র নিয়ে আসে অজয়। ওই অস্ত্র দিয়ে কাকলিকে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। কাকলিদেবীর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। তিনি চিৎকার করে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে এলাকা ছেড়ে পালায় অজয়। কাকলিদেবীকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুনমুনদেবী রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দৌলতাবাদের পুনরাবৃত্তি ঠেকাতে উদ্যোগ, জেলায় জেলায় ‘আপৎ মিত্র’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.