Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

গ্রামের ১৩টি আসনেই মহিলা প্রার্থী, মানবাজারের বিশরীতে নজির তৃণমূলের

মিছিল করে মনোনয়ন জমা মহিলা ব্রিগেডের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০১৮, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০১৮, ১৯:২৬

options
link
গ্রামের ১৩টি আসনেই মহিলা প্রার্থী, মানবাজারের বিশরীতে নজির তৃণমূলের zoom

সুমিত বিশ্বাসপুরুলিয়া: পঞ্চায়েতের আসন ১৩।  উল্লেখিত আসনের জন্য ১৩ জন প্রার্থীও মহিলা। ঘটনাস্থল পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের ১৩টি আসনে তৃণমূলের ১৩ জন মহিলা প্রার্থী। যেন তৃণমূলের মহিলা ব্রিগেড।

গত পঞ্চায়েত নির্বাচন (২০১৩) থেকে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। অর্থাৎ পঞ্চায়েতের ত্রিস্তরেই জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে অর্ধেক পুরুষ, অর্ধেক মহিলা। কিন্তু এই বিশরীতে তৃণমূলের সকলেই মহিলা প্রার্থী। তাঁদের সকলকেই জিতিয়ে রাজ্যে নজির গড়তে চায় বিশরী মহিলা তৃণমূল। আসলে এই বিশরী যে মানবাজার বিধানসভার অধীনে, সেই কেন্দ্রের বিধায়ক-মন্ত্রী ও দলের ব্লক সভাপতিও মহিলা। সেই মানবাজার এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, “এখানে নারী অর্ধেক আকাশ নয়। নারী এখানে পূর্ণ। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন মহিলারা সব পারেন। মহিলারা আর পিছিয়ে নেই। তিনি যেমন রাজ্যের চালিকাশক্তি। তেমনই বিশরী গ্রাম পঞ্চায়েতে চালকের আসনে থাকবেন মহিলারাই। সেই লক্ষ্য নিয়েই আমরা ওই পঞ্চায়েতের সবকটি আসনেই মহিলাদের প্রার্থী করেছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পঞ্চায়েত ভোটের উৎসবে রাজ্যের কোষাগার থেকে খসতে চলেছে বিপুল অর্থ]

 

এই গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে ছ’টি মহিলাদের জন্য সংরক্ষিত। তিনটি সাধারণ মহিলা, একটি তফসিলি জাতি ও দুটি তফসিলি উপজাতি ভুক্ত মহিলাদের জন্য। কিন্তু এই পঞ্চায়েতে এই সংখ্যা তত্ত্বেরও চুলচেরা হিসাব করেনি মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল। তাই ওই ব্লকের দলের কার্যকরী সভাপতি দিলীপ পাত্র বলেন, “দলের তরফে আমরা এই পঞ্চায়েত চালাতে দেখেছি। এখানকার মহিলা সদস্যরা পুরুষদের চেয়ে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ।  তাছাড়া ২০১৩ সালে আমরা এই পঞ্চায়েতে যে বোর্ড গঠন করি সেখানে মহিলা সদস্যরা পঞ্চায়েতে সব দিন হাজির থেকে নজির গড়েছেন। তাই দলের ব্লক সভাপতি ও মন্ত্রীর নির্দেশে আমরা এই পঞ্চায়েতে সকল প্রার্থীকে মহিলা করেছি।”

তৃণমূলের সেই মহিলা ব্রিগেডের সদস্যরা হলেন, সজ্জিতা বেসরা, কল্যাণী বাউরি, প্রতিমা বাউরি, দুখালী হেমব্রম, লক্ষ্মী বাউরি, তারামণি মাহাতো,  রেনুকা মাহাতো, আরতি মান্ডি, রীতা বাউরি, বন্দনা বাউরি, সুন্দরা বাউরি, কল্যাণী হেমব্রম ও শিখা ধবল বাবু। এই ব্রিগেডের সদস্য তথা বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেসরা বলেন, “আমরা এবার ত্রিস্তর পঞ্চায়েতের পরিকাঠামোতে সারা রাজ্যকে দেখাতে চাই। প্রান্তিক এই জেলার প্রত্যন্ত পঞ্চায়েতেও মহিলারা পিছিয়ে নেই।”

রবিঠাকুর লিখেছেন, “পৃথিবীর যা কিছু সৃষ্টি কল্যাণকর/ অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর।” কিন্তু বিশরী মহিলা তৃণমূল অর্ধেক নয়, একেবারে পূর্ণ আকাশ।

[মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমান, তৃণমূলের বাধায় পালটা মার সিপিএমের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.