Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Home Vastu Tips

আর্থিক অনটন? সংসারে ফিরবে মা লক্ষ্মীর কৃপা, ঘরে রাখুন মাটির তৈরি এই জিনিসগুলি

জ্যোতিষশাস্ত্রে মাটির যোগ রয়েছে ভূমিসুত মঙ্গল গ্রহের সঙ্গে। ফলে অন্দরে মাটির সঠিক ব্যবহারে যেমন কোষ্ঠীর অঙ্গারক বা মঙ্গলদোষ খণ্ডিত হয়, তেমনই গৃহের নৈঋত ও ঈশান কোণের মারাত্মক বাস্তুদোষও প্রশমিত হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৫:৩৫

options
link
আর্থিক অনটন? সংসারে ফিরবে মা লক্ষ্মীর কৃপা, ঘরে রাখুন মাটির তৈরি এই জিনিসগুলি zoom
জ্যোতিষশাস্ত্রে মাটির যোগ রয়েছে ভূমিসুত মঙ্গল গ্রহের সঙ্গে।
Advertisement

ঘর সাজাতে আমরা কত কীই না ব্যবহার করি। কিন্তু শাস্ত্র মতে, অন্দরসজ্জায় মাটির তৈরি উপাদান অত্যন্ত শুভ। তা যে শুধু গৃহের শক্তির ভারসাম্য বজায় রাখে, তা নয়। দূর হয় চরম আর্থিক অনটনও। মাটির ভৌত শক্তি বাড়ির নেগেটিভ ভাইবসকে শুষে নেয়। জ্যোতিষশাস্ত্রে মাটির যোগ রয়েছে ভূমিসুত মঙ্গল গ্রহের সঙ্গে। ফলে অন্দরে মাটির সঠিক ব্যবহারে যেমন কোষ্ঠীর অঙ্গারক বা মঙ্গলদোষ খণ্ডিত হয়, তেমনই গৃহের নৈঋত ও ঈশান কোণের মারাত্মক বাস্তুদোষও প্রশমিত হয়। তাই, গৃহে মাটির তৈরি জিনিস রাখা বাস্তুর জন্য ভালো। কিন্তু কী কী রাখবেন?

Home Vastu tips: Discover 5 clay items believed to attract Goddess Lakshmi and remove negative energy,
ছবি: সংগৃহীত

১) জলের কলসি বা কুঁজো
বাড়ি থেকে বাস্তুদোষ তাড়াতে মাটির কলসির জুড়ি মেলা ভার। এটি ঘরের জলতত্ত্বকে নিয়ন্ত্রণে রাখে। বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব দিকে জলভর্তি মাটির কলসি বা সুরাহি রাখলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে। পজিটিভ এনার্জিতে ভরে ওঠে চারপাশ।

Advertisement

২) মাটির প্রদীপ
পুজো-পার্বণে ধাতুর বাসনের বদলে মাটির প্রদীপ জ্বালানোই শ্রেয়। নিয়মিত মাটির প্রদীপ জ্বললে ঘরের অগ্নিতত্ত্ব শুদ্ধ হয়। হালকা হয় চারপাশের পরিবেশ। শাস্ত্র বলে, যে বাড়িতে নিয়মিত মাটির প্রদীপ জ্বলে, সেখানে অলক্ষ্মী বিদায় নেয়। দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন।

Home Vastu tips: Discover these clay items believed to attract Goddess Lakshmi
ছবি: সংগৃহীত

৩) মাটির দেব-দেবী ও শোপিস
ঘরের পুজোআহ্নিকে মাটির তৈরি গণেশ বা লক্ষ্মী প্রতিমা রাখা অত্যন্ত শুভ। বাস্তুবিদদের মতে, ঘরের উত্তর-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম কোণে মাটির মূর্তি রাখলে আর্থিক শ্রী ফেরে। শুধু ঠাকুরের মূর্তিই নয়, মাটির তৈরি হাতি, ঘোড়া বা কামধেনুর মূর্তি রাখলেও সংসারে স্থায়িত্ব ও সমৃদ্ধি আসে।

৪) মাটির টবে তুলসী গাছ
সনাতন ধর্মে তুলসী মঞ্চের গুরুত্ব অপরিসীম। তবে প্লাস্টিক বা সিমেন্টের টব নয়, তুলসী গাছ বসান মাটির টবে। মাটির টবে থাকা তুলসী গাছ ঘরের সব নেগেটিভ এনার্জি শুষে নেয়। এর ফলে বাড়িতে কোনও বাস্তুদোষ দানা বাঁধতে পারে না। পরিবারে আসে আধ্যাত্মিক শান্তি।

Home Vastu tips: Discover 5 clay items believed to attract Goddess Lakshmi
ছবি: সংগৃহীত

৫) মাটির বাসনকোসন
মাটির পাত্রে রান্না করা বা খাবার খাওয়া কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, এটি মনকেও সাত্ত্বিক রাখে। জ্যোতিষ অনুযায়ী, মাটির বাসনের নিয়মিত ব্যবহারে কোষ্ঠী থেকে মঙ্গলগ্রহের যাবতীয় অশুভ প্রভাব বা দোষ কেটে যেতে শুরু করে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.