সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বিকেলে হলদিয়ার শিল্পতালুকে লাগল বিধ্বংসী আগুন। ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শোনা গিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই এই আগুন লেগেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় তা অল্প সময়েই ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিনগুলি। তবে আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছানো তাঁদের পক্ষে সম্ভব হয় না। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে চলেছেন দমকলের কর্মীরা। শিল্পতালুকের কর্মীরাও তাঁদের সাহায্য করছেন বলে শোনা গিয়েছে।
[আরও পড়ুন: মধ্যমগ্রামের পুরপ্রশাসক পদ ছাড়লেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, TMC-তে চালু ‘এক ব্যক্তি এক পদ’?]
শোনা গিয়েছে, সপ্তাহের দ্বিতীয় দিনে শিল্পতালুকে অনেক কর্মীই কাজ করতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই পুরোদমে কাজ চলছিল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। তবে শিল্পতালুকের ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। আগুনের ফলে কোনও প্রাণহানি যাতে না হয়, সেই চেষ্টাই করছেন দমকলকর্মীরা। কিন্তু শিল্পতালুকের অন্দরে অনেক রাসায়নিক আছে বলেই জানা গিয়েছে। যার ফলে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি বেশ কঠিন। আপ্রাণ চেষ্টা করে চলেছেন তাঁরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শোনা গিয়েছে, দুই বছর আগেও হলদিয়ার শিল্পতালুকে আগুন লেগেছিল। সেই আগুনে নাকি দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের ঘটনায় শিল্পতালুকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকে পরিবেশ দূষণ নিয়েও আশঙ্কা করছেন।
[আরও পড়ুন: শিলিগুড়িতে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার কয়েকশো Aadhaar Card! প্রশ্নের মুখে আমজনতার নিরাপত্তা]
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?