রাজকুমার, আলিপুরদুয়ার: ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বনদপ্তরের একটি কোয়ার্টার। হতাহতের কোনও খবর নেই। কীভাবে ওই কোয়ার্টার আগুন লাগল, তা খতিয়ে দেখছে বনদপ্তর।
[ আরও পড়ুন: সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান, চাঞ্চল্য হিলি সীমান্তে]
আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কাঠের তৈরি কোয়ার্টারে থাকেন বনকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাতে রাজভাতখাওয়া এলাকায় তেমনই একটি কোয়ার্টারে আগুন লেগে যায়। চোখের নিমেষে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কোয়ার্টার। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে দমকলের দুটি ইঞ্জিন পৌছায় রাজাভাতখাওয়ায়। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। কিন্তু তখন ওই কোয়ার্টারটি আর কিছুই অবশিষ্ট ছিল না। রাজভাতখাওয়ায় এলাকার বনদপ্তরের ওই কাঠের কোয়ার্টারগুলি বেশ পুরনো বলে জানা গিয়েছে।
কিন্তু কীভাবে আগুন লাগল বনদপ্তরের কাঠের কোয়ার্টারে? প্রাথমিক তদন্তে অনুমান, রাতে সম্ভবত ওই কোয়ার্টারে প্রদীপ জ্বলছিল। তা থেকে কোনওভাবে আগুন লেগে যায়। আর কোয়ার্টারটি কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েও পড়ে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজভাতখাওয়া রেঞ্জের রেঞ্জার শৌভিক ঝা জানিয়েছেন, কোয়ার্টারগুলি কাঠের হওয়াতেও আগুন ভয়াবহ আকার নিয়েছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২