অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ আগুনে জ্বলছে ১৮ নম্বর ওয়ার্ডের বাগরাকোটার রানাবস্তি। এখনও পর্যন্ত দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। পুড়ে ছাই ১৪-১৫টি ঘর। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সন্ধেয় রানাবসতিতে আচমকাই কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে নজরে পড়ে আগুনের লেলিহান শিখাও। সামান্য কয়েক মিনিটের মধ্যে আগুন একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। বাড়িতে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ শুরু হয়। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়।

[আরও পড়ুন: থরে থরে সাজানো ৫০০’র বান্ডিল, এবার মালদহের পরিযায়ী শ্রমিকের বাড়িতে টাকার পাহাড়]
ইতিমধ্যে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। তীব্র ধোঁয়ায় একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে।

এখনও পর্যন্ত ১৪-১৫টি ঘরে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কীভাবে আগুন লাগল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: আগামী সপ্তাহেই শপথ? বাংলার নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনালাপে তুঙ্গে জল্পনা]
সর্বশেষ খবর
-
‘ছয়-সাতবার অডিশন দিয়েছি’, গায়িকা থেকে নায়িকা হওয়ার জার্নি নিয়ে আড্ডায় রাপূর্ণা
-
ইউক্রেনে তাণ্ডব রাশিয়ার, ভয়ংকর হামলায় কিয়েভে মৃত ২৭, তড়িঘড়ি দেশে ফিরলেন জেলেনস্কি
-
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়! এবার আদালতে যাচ্ছেন ১০৫ সেতুর নিচের বাসিন্দা ও ব্যবসায়ীরা
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি